Monday, March 16, 2026

Sc EastBengal: ‘আইএসএল খেলার মতন মান আমাদের ফুটবলারদের নেই’, বললেন ইস্টবেঙ্গল কোচ মানোলো দিয়াজ

Date:

Share post:

কবে ম‍্যাচ জিতবে এসসি ইস্টবেঙ্গল ( Sc Eastbengal )? এর উত্তরই জানেন না বলে জানালেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ (Manolo Diaz)। প্রথম ম‍্যাচ ড্র, শেষ দুই ম‍্যাচে লজ্জাজনক হার। এই মুহুর্তে ১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১০ নম্বরে ইস্টবেঙ্গল। কবে ঘুরে দাঁড়াবে দল। জানেন না দিয়াজ। কার্যত হতাশ গলায় বললেন, সত‍্যিই এটা বড় প্রশ্ন, কবে জিতবে দল।

ডার্বিতে তিন গোল হজম করার পর, ওড়িশার বিরুদ্ধে ৬ গোল। দলের খেলায় যে সন্তুষ্ট নন লাল-হলুদ কোচ, ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তা স্পষ্ট করে দেন। বললেন এই দলের মান নেই আইএসএলে খেলার। দিয়াজ বলেন,” ইন্ডিয়ান সুপার লিগের মানেই আমরা এখনও পৌঁছতে পারিনি। এই ধরনের ম্যাচ খেলার মতো যথেষ্ট দক্ষতা আমাদের আছে বলে মনে হয় না। কিন্তু কি করা যাবে। যা দল আছে আমাদের হাতে আছে, তাই নিয়েই খেলতে হবে।”

শেষ ম‍্যাচে ছয় গোল হজম করেছে দল। লাল-হলুদের ডিফেন্স যে একেবারে ঝড়ঝড়ে তা প্রকাশ পাচ্ছে প্রতি ম‍্যাচেই। শেষ ম‍্যাচে শুধু ডিফেন্স নয় বরং গোটা দলকেই কাঠগড়ায় তুললেন তিনি। এই নিয়ে দিয়াজ বলেন,” গোল রক্ষার দায়িত্ব শুধু ডিফেন্ডারদের নয়, পুরো দলেরই। আমাদের দলের কেউই কাজটা ঠিক মতো করতে পারেনি। বিপক্ষ খুব সহজেই গোলগুলো পেয়ে গিয়েছে। তাই ম‍্যাচের ফলাফল এই অবস্থায় এসেছে।”

শুক্রবার লাল-হলুদের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। আপাতত সেই ম‍্যাচে পজেটিভ ফলাফলের আশা লাল-হলুদ কোচ।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...