Friday, May 15, 2026

গো-মাতাকে বাঁচাতে হাতে তলোয়ার রাখুন, বিতর্ক বাড়িয়ে হিন্দুদের পরামর্শ VHP নেত্রী সাধ্বীর

Date:

Share post:

নিজের বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসেন বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী সরস্বতী(Sadhvi Saraswati)। সেই ধারা অব্যাহত রেখে এবার তিনি হিন্দুদের(Hindu) পরামর্শ দিলেন, গো মাতাকে রক্ষা করতে অস্ত্র কিনে তা নিজের সঙ্গে রাখুন। পাশাপাশি তিনি আরো বলেন, কর্নাটকে যারা টিপু সুলতানের প্রশংসা করে তারা আসলে দেশদ্রোহী(AntiNational)।

রবিবার কর্নাটকের বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের হিন্দু সংগ্রাম অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন সাধ্বী। সেখানেই তিনি বলেন, “গোটা পৃথিবীতে গোমাতাকে শ্রদ্ধা করা হয়, কিন্তু কর্ণাটকে গরুকে হত্যা করে মাংস খেয়ে থাকে কিছু মানুষ। এই কষাইদের এদেশে থাকার যোগ্যতাই নেই। এরাই অস্ত্র দেখিয়ে হিন্দুদের গোয়াল থেকে গরু চুরি করে। ফলে আমাদেরও গোমাতাকে রক্ষা করার জন্য সঙ্গে তরোয়াল রাখা উচিত।” এখানেই থামেননি তিনি। আরও যোগ করেন, যারা লক্ষ টাকা দিয়ে ফোন কিনতে পারে তারা একটা তলোয়ার নিশ্চয়ই কিনতে পারবেন নিজেদের পরিবার ও গোমাতার নিরাপত্তার স্বার্থে। পাশাপাশি কষাই, ধর্মান্তকরণ ও লাভ জিহাদের বিরুদ্ধে সরকারকে কড়া আইন আনার দাবি জানান তিনি।

আরও পড়ুন:Shoaib Akhtar: দু’মাস পিছিয়ে গেল শোয়েব আখতারের হাঁটুর অস্ত্রোপচার, টুইটারে বিশেষ প্রসঙ্গ রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের

উল্লেখ্য, সাধ্বী এহেন বিতর্কিত মন্তব্য এই প্রথমবার নয়, এর আগে গোরক্ষা প্রসঙ্গে মন্তব্য করেছিলেন যারা গরুর মাংস খান তাদের ফাঁসিতে ঝোলানো দরকার। ভারত সরকারের কাছে তাঁর দাবি ছিল, যারা মর্যাদার প্রতীক হিসেবে নিজের মায়ের মাংস খায় তাদের ফাঁসিতে ঝোলানো উচিৎ। এবং তা হওয়া উচিৎ জনসমক্ষে। সেটা করতে পারলেই মানুষ বুঝতে পারবে যে, গো-মাতাকে রক্ষা করাটা তাদের পক্ষে কতটা জরুরি।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...