Wednesday, May 6, 2026

সাংসদ সাসপেন্ড ইস্যুতে বৈঠকের ডাক কেন্দ্রের, সর্বদলের প্রস্তাব দিয়ে বয়কট তৃণমূলসহ বিরোধীদের

Date:

Share post:

১২ জন সাংসদ(MP) সাসপেন্ডের(Suspend) ঘটনায় লাগাতার আন্দোলন জারি রয়েছে সংসদে। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে অনুমান করে সম্প্রতি এই সাসপেনশন ইস্যুতে ৫টি রাজনৈতিক দলকে বৈঠকে ডেকেছিল শাসক দল। যদিও শাসক দলের ডাকা সেই বৈঠক সোমবার বয়কট করল বিরোধীরা। একইসঙ্গে অভিযোগ তোলা হয়েছে, ৫টি রাজনৈতিক দলকে আলাদা ভাবে ডেকে আসলে বিরোধী ঐক্যে ভাঙন ধরাতে চাইছে শাসক দল।

বাদল অধিবেশনে সংসদের গরিমা ক্ষুণ্ন করার অভিযোগ তুলে তৃণমূলের দুই সাংসদ সহ মোট ১২ জন সাংসদকে পুরো শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করেছে রাজ্যসভা। এর প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধী দলগুলি। ৫ রাজনৈতিক দলের ১২ সাংসদের সাসপেন্ড হওয়ার ঘটনায় গান্ধী মূর্তির পাদদেশে দেখা গিয়েছে বিরোধী ঐক্য। কেন্দ্রের বিরোধিতায় সরব হয়ে ওই ১২ সাংসদের পাশে দাঁড়িয়েছেন অন্যান্য বিরোধী সাংসদরা। সোমবার সাংসদ সাসপেন্ড ইস্যুতে ৫ রাজনৈতিক দলকে বৈঠকে ডাকে কেন্দ্র। তবে বিরোধীদের তরফে দাবি তোলা হয় এ বিষয়ে কোনরকম আলোচনা হলে ডাকতে হবে সর্বদল বৈঠক। পাশাপাশি কেন্দ্রের ডাকা এই বৈঠক বয়কট করে কংগ্রেস তৃণমূল। অভিযোগ তোলা হয় শুধুমাত্র বিরোধী ঐক্যে ভাঙন ধরাতে ষড়যন্ত্র করছে বিজেপি সরকার(BJP Govt)।

আরও পড়ুন:ওমিক্রনের প্রভাব শেয়ারবাজারে, এক ধাক্কায় ১৫০০ পয়েন্ট নামল সেনসেক্স

এ বিষয়ে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge) বলেন, বৈঠক যদি করতেই হয় তবে সর্বদল বৈঠক করা হোক। তাঁর অভিযোগ সরকার বিরোধী দলগুলোকে বিভাজিত করার ষড়যন্ত্র করছে। কিন্তু সমস্ত বিরোধী রাজনৈতিক দল এ বিষয়ে একজোট। সরকারের উচিত সর্বদল বৈঠক ডাকা। তিনি আরো বলেন, শুধুমাত্র ৫ দলকে ডাকা হয়েছে, বাকি বিরোধী রাজনৈতিক দলগুলিকে না ডাকলে তাদের কাছে কি বার্তা যাবে? সরকার এভাবেই বিরোধী ঐক্য ভাঙনের চেষ্টা করছে। ইতিমধ্যেই এ বিষয়ে বৈঠকের জন্য সর্বদল বৈঠক ডাকার আবেদন সরকারের কাছে পাঠানো হয়েছে।

Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...