Sunday, May 3, 2026

Weather Forecast: পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা! বঙ্গে কমছে ঠান্ডা

Date:

Share post:

কয়েক দিন কাঁপুনি ধরানোর পর বুধবারের মত বৃহস্পতবিারও কিছুটা বাড়ল তাপমাত্রা ।বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে তা আরও কিছুটা বাড়তে পারে। যার জেরে বড়দিনের সময় স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে তাপমাত্রা। মাসের শেষ সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরেও উঠে যেতে পারে।

আরও পড়ুন:Omicron:রাজ্যেও ওমিক্রনের হানা, বিদেশ থেকে আগত ২ জনের শরীরে মিলল নয়া ভ্যারিয়েন্টের হদিশ

গত কয়েক দিনে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের দাপটের অন্যতম কারণ ছিল উত্তর-পশ্চিম ভারতে প্রবল শৈত্যপ্রবাহ। ওই এলাকা থেকে কনকনে ঠান্ডা বাতাস বয়ে আসছিল বাংলায়। যার জেরে হু হু করে কমেছে তাপমাত্রা। তবে গত দুদিন ধরে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বাড়ছে । মৌসম ভবন জানিয়েছে, কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। তার জেরে সেখানে বৃষ্টি এবং তুষারপাত হবে। তাপমাত্রা বাড়ছে পঞ্জাব, হরিয়ানাতেও। ঝঞ্ঝা এলে উত্তুরে হাওয়া বাধা পায়। তার জেরে মধ্য এবং পূর্ব ভারতে ঠান্ডা কমে। এর ফলে বাংলাতেও শীতের কনকনানি আগামী কয়েক দিনে কমে যাবে। তবে ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়া বাধাহীনভাবে বইতে শুরু করবে। তখন তাপমাত্রা ফের কমতে পারে বলে মনে করছেন আবহবিদেরা।

 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে।আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। রাতের তাপমাত্রাও একই থাকবে।


Related articles

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...