Monday, April 27, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-দক্ষিণ আফ্রিকা  প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৩ উইকেট হারিয়ে ২৭২। ভারতের হয়ে দুরন্ত শতরান কে এল রাহুলের। ১২২ রানে অপরাজিত তিনি।

২) বিজয় হাজারে ট্রফি চ‍্যাম্পিয়ন হল হিমাচল প্রদেশ। রবিবার ফাইনালে ১১ রানে ভিজেডি প্রক্রিয়ায় জিতল তারা। ফাইনালে হিমাচল প্রদেশ প্রতিপক্ষ ছিল তামিলনাড়ু। এই জয়ের ফলে ইতিহাস তৈরি করল হিমাচল প্রদেশ।

৩) ম‍্যাচ চলাকালীন মাঠে মৃত্যু হল এক ফুটবলারের। ঘটনাটি ঘটেছে আলজেরিয়ার ঘরোয়া লিগে। আলজেরিয়ার ঘরোয়া লিগের খেলা চলাকালীন নিজের দলের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ হয় আলজেরিয়া ফুটবলার সোফিয়ানে লৌকারের। তার কিছু ক্ষণ পরেই মৃত্যু হয় তাঁর।

৪) করোনায় আক্রান্ত ২০২২ এটিপি কাপে অংশ নিতে যাওয়া কানাডা দলের অন্যতম সদস্য ডেনিস শাপোভালভ। ২২ বছর বয়সি তারকা সে কথা জানিয়েছেন। গত সপ্তাহে শাপোভালভ আবু ধাবিতে বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপের প্রদর্শনী প্রতিযোগিতায় খেলেছিলেন।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...