Saturday, May 9, 2026

Chetan Sharma: ‘ভবিষ্যতের কথা মাথায় রেখেই রাহুলের ওপর নেতৃত্বের ভার দেওয়া হয়েছে’, বললেন চেতন শর্মা

Date:

Share post:

আসন্ন দক্ষিণ আফ্রিকা ( South Africa) একদিনের সিরিজে চোটের কারণে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) । আর সেই কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজে নেতা করা হয়েছে লোকেশ রাহুলকে( Kl Rahul)। কিন্তু কেন রাহুলের ওপরই ভরসা করল বোর্ড, সেই নিয়ে মুখ খুললেন নির্বাচক প্রধান চেতন শর্মা( Chetan Sharma)। বললেন, ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

রাহুলকে অধিনায়ক করা নিয়ে চেতন বলেন,” আমরা বর্তমানে রাহুলের দিকে নজর রাখছি। ওকে ভবিষ্যতের জন্য তৈরি করছি। ক্রিকেটের তিন ফরম্যাটেই ও খুব ভাল ব্যাটার। অধিনায়কত্ব করারও অভিজ্ঞতা রয়েছে রাহুলের। রাহুল আগেও বুঝিয়েছে নেতা হিসেবে ও সফল। তাই আমরা ওর উপর ভরসা রেখেছি। রোহিত ফিট না থাকায় রাহুলই সেরা বিকল্প। দক্ষিণ আফ্রিকায় দলকে নেত়ৃত্ব দিলে তা রাহুলকে আরও পরিণত করবে। তাতে আগামী দিনে দলের পক্ষেই ভাল হবে।”

১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজ। দ্বিতীয় ম‍্যাচ হবে ২১ জানুয়ারি। ২৩ জানুয়ারি হবে তৃতীয় ম‍্যাচ।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...

বেটিং নিয়ে বিসিবির বড় পদক্ষেপ, অভিযুক্তদের সাময়িক সাসপেনশনের সিদ্ধান্ত

বাংলাদেশের ক্রিকেটে ফের দুর্নীতির অভিযোগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (Bangladesh Premier League) ঘিরে ম্যাচ গড়াপেটা ও অনিয়মের তদন্তে একাধিক...

প্রাণের কবিকে মনোজ্ঞ অর্ঘ্য: কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালনে তৃণমূলনেত্রী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর কালীঘাটের বাড়ির সামনেই উদযাপিত...

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...