Tuesday, May 5, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) শক্তিশালী মুম্বই সিটি এফসিকে আটকে দিল এসসি ইস্টবেঙ্গল। শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার ফুটবল উপহার দিল রেনেডি সিং-এর দল।

২) শনিবার আইএসএলের পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ ওড়িশা এফসি। এই ফের জয়ের সরণিতে ফিরতে চাইছে সবুজ-মেরুন। কার্ড সমস্যায় ওড়িশা ম্যাচে নেই হুগো বৌমোস। পাশাপাশি কার্ল ম্যাকহিউও নেই।

৩) ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের নেপথ্যে রয়েছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। ভারতের বিরুদ্ধে জয় পেয়ে এলগার বলেন,”দলের একজন অভিজ্ঞ ব্যাটার আমি, তাই ঠিক করেই নিয়েছিলাম একদম শেষ পর্যন্ত টিকে থাকব। ব‍্যাটে রান আসায় জয় নিশ্চিত হয়েছে।”

৪)টি-২০ ক্রিকেটে নতুন নিয়ম আনছে আইসিসি। আইসিসি জানিয়েছে, টি-২০ ক্রিকেটে মন্থর বোলিংয়ের জন্য সেই ম্যাচেই শাস্তি দেওয়া হবে বোলিং দলকে। এখন থেকে কোনও দল যদি নির্ধারিত সময়ের মধ্যে ইনিংসের শেষ ওভার শুরু করতে না পারে তা হলে বাকি ওভারের সময় ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে তাদের।

৫) অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়ে নোভাক জোকোভিচ আটকে রয়েছেন মেলবোর্নে। তাঁকে নিজেদের হেফাজতে রেখেছে অস্ট্রেলিয়ার অভিবাসন দপ্তর। শুক্রবার জোকোভিচের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ারই টেনিস তারকা নিক কির্গিয়স। সমর্থন করেছেন আমেরিকার জন ইসনারও।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

 

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...