Wednesday, May 13, 2026

Omicron: টিকাবিহীনদের জন্য ‘বিপজ্জনক’ ওমিক্রন, সতর্কবার্তা WHO প্রধানের

Date:

Share post:

লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ভারত তথা গোটা বিশ্বজুড়ে। ভারতে প্রতিদিন রেকর্ড ভেঙ্গে যাচ্ছে সংক্রমণের সংখ্যা। গত একদিনে ভারত জুড়ে আক্রান্ত সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। ঠিক এইরকম সময়ে বিপদের কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়াসেস। টেড্রোস টিকাবিহীনদের সতর্ক করে বলেন “ওমিক্রন ভ্যারিয়েন্ট একটি বিপজ্জনক ভাইরাস বিশেষ করে যাদের টিকা দেওয়া হয়নি বা যারা এখনও টিকা নেয়নি, তাদের জন্য।“

টেড্রোস আরও বলেন, যদিও ওমিক্রন ডেল্টার মত জটিল পরিস্থিতির সৃষ্টি করছে না কিন্তু তাও এটি একটি ‘বিপজ্জনক’ ভাইরাস-ই রয়ে গিয়েছে। বিশেষ করে যারা এখনও টিকা নেননি তাদের জন্য। কারণ, প্রতিটি দেশেই এই ওমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টকে সরিয়ে জায়গা করে নিচ্ছে এবং অতিদ্রুত সংক্রমিত করছে নাগরিকদের।

আরও পড়ুন- Lata Mangeshkar:শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউতেই কিংবদন্তী সংগীতশিল্পী

WHO প্রধান আফ্রিকার কোভিডের টিকা দেওয়ার হার নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, “আফ্রিকাতে এখনও ৮৫ শতাংশের বেশি মানুষ এখনও একটি ডোজ-ও ভ্যাকসিন পাননি। যা উদ্বেগজনক। এই পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা অতিমারির চরম পর্যায়টি শেষ করতে পারব না।“ তিনি আরও বলেন যে টিকার হার দ্রুত করতে আগামীদিনে COVAX-এর আরও ১ বিলিয়ন ডোজ পাঠানো হবে।

টেড্রোস জানিয়েছেন, বর্তমানে বিভিন্ন দেশে কোভিডের টিকা সরবরাহ সহজ হতে চলেছে। তিনি আরও বলেন,”ছলতি বছরের মাঝামাঝি প্রতিটি দেশের মত জনসংখ্যার ৭০ শতাংশের সম্পূর্ণ টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই পথ পৌঁছতে আমাদের এখনও দীর্ঘ পথ যেতে হবে। কারণ বিশ্বের ৯০টি দেশ এখনও ৪০ শতাংশের টিকাকরণের লক্ষ্যেও পৌঁছতে পারেনি। আর সেই দেশগুলির মধ্যে ৩৬টি দেশ আবার মোট জনসংখ্যার ১০ শতাংশেরও কম লোককে টিকা দিয়েছে।“

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...