Tuesday, June 9, 2026

Ipl: ২০২২ আইপিএল আয়োজনের জন‍্য এই দুই দেশকে বিকল্প ভাবছে বিসিসিআই : সূত্র

Date:

Share post:

জোড় কদমে শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২২-এর ( IPL 2022) প্রস্তুতি। চলতি বছর ভারতের মাটিতেই এই মেগা টুর্নামেন্ট আয়োজন করতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড( BCCI)। তবে এরই মাঝে করোনার ( Corona) দাপট যেভাবে বাড়ছে, তাতে দেশের মাটিতে আইপিএল আয়োজন করা নিয়ে চিন্তায় বিসিসিআই। আর ক্ষেত্রে একান্তই ভারতে আইপিএল আয়োজন না করতে পারলে বিকল্প হিসাবে বিদেশের কথাও ভাবচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একাধিক রিপোর্ট অনুযায়ী আইপিএল আয়োজনের জন্য বিসিসিআই দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে বিকল্প হিসেবে ভাবছে। এর আগে ২০০৯ সালে আইপিএল আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা। এবং তা সফলভাবে আয়োজিত হয়েছিল। এদিকে গত বছর সংযুক্ত আরব আমিরশাহির পাশাপাশি শ্রীলঙ্কাও আইপিএল আয়োজন করতে আগ্রহ দেখিয়েছিল।

এই নিয়ে এদিন সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বিসিসিআইয়ের এক সূত্র বলেন,”আমরা সব সময় সংযুক্ত আরব আমিরশাহির উপর ভরসা করতে পারি না, তাই আমরা অন্যান্য অপশনের দিকে যাচ্ছি। দক্ষিণ আফ্রিকার সময়ের পার্থক্যও খেলোয়াড়দের জন্য সুবিধাজনক হবে।”

এই মুহূর্তে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। এবং সেখানে জৈব বলয় অনেক বেশি সুবিধার মনে করা হচ্ছে। এই প্রসঙ্গ টেনে বিসিসিআইয়ের সেই সূত্র আরও বলেন,”যেখানে ভারতীয় দল দ্বিতীয় টেস্টের জন্য থেকেছিল, তা বিশাল এলাকা বিস্তৃত রয়েছে। সেখানে হাঁটার জায়গা এবং একটি ছোট্ট পুকুরও রয়েছে। আর এতে খেলোয়াড়দের পক্ষে সুবিধা হয়েছে, যারা গত দুই বছর ধরে বিভিন্ন বিদেশী সফরে নিজেদের ঘরেই বন্দী ছিল।”

তবে বিসিসিআই আশাবাদী, ভারতেই এবারের আইপিএল আয়োজন করতে সক্ষম হবে তারা।

আরও পড়ুন:Covid 19: এবার করোনার থাবা ব‍্যাডমিন্টনে, আক্রান্ত শ্রীকান্ত,অশ্বিনী পোন্নাপ্পারা

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...