Thursday, May 14, 2026

‘বন্ধু’ রাজ চক্রবর্তীর হাত ধরে অভিনয় জগতে কামব্যাক করছেন বাবুল !

Date:

Share post:

রাজনীতিক, গায়কের পর এবার অভিনয় জগতে কামব্যাক করছেন বাবুল সুপ্রিয়! টলিপাড়ায় জোর গুঞ্জন, এবার ছোট পর্দায় দেখা যাবে তাঁকে। তাও আবার ‘বন্ধু’ রাজ চক্রবর্তীর হাত ধরে।গায়ক হিসেবে কেরিয়ার শুরু করা বাবুল রাজনীতির জগতেও এখন বেশ পরিচিত। গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়ে দু’বার সাংসদ হয়েছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। আচমকাই দীর্ঘদিনের দল ছেড়ে তৃণমূলে যোগ দেন আসানসোলের সাংসদ।

শোনা যাচ্ছে, পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী সম্প্রতি বাবুলকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। লুকটেস্টও নাকি হয়ে গিয়েছে। রাজ পরিচালিত-প্রযোজিত একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করবেন বাবুল। তাঁর বিপরীতে থাকছেন ছোটপর্দার পরিচিত মুখ ‘সাঁঝবাতি’র চারু অর্থাৎ দেবচন্দ্রিমা সিংহ রায়। সব ঠিক থাকলে শীঘ্রই শুরু হবে শুটিং। যদিও এই বিষয়ে এখনও বাবুল, রাজ অথবা দেবচন্দ্রিমা কেউই মুখ খোলেননি।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...