Wednesday, May 6, 2026

KCR: ‘ভোটের জন্য বাংলায় রবীন্দ্রনাথ সাজেন, দক্ষিণে লুঙ্গি পরেন’‌, মোদিকে কটাক্ষ কেসিআরের

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সমালোচনায় তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (Telangana CM KCR)। প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করার পাশাপাশি বাজেট নিয়েও সমালোচনা করতে ছাড়েননি KCR. পাশাপাশি পাশাপাশি নতুন করে সংবিধান লেখার কথাও বলেছেন তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, যখন বাংলায় ভোট ছিল উনি রবীন্দ্রনাথের মতো দাড়ি রাখলেন। আবার তামিলনাড়ু গেলে লুঙ্গি পরতে দেখা যায়। পাঞ্জাবের নির্বাচনের আগে পাগড়ি পরতে দেখা যাচ্ছে। মণিপুর, উত্তরাখণ্ডে আবার স্থানীয় টুপি পরেছেন। এসব কী?

একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বাজেটেরও (Union Budget 2022) তীব্র সমালোচনা করেছেন তিনি। গোটা বাজেটকেই গোলমাল বাজেট বলেছেন তিনি। তিনি দাবি করেন, এই বাজেট ‘দিশাহীন’। তার মতে, এই বাজেট অনগ্রসর শ্রেণি, কৃষক ও আমজনতাকে পুরোপুরি হতাশ করবে।

তিনি আরও বলেন এখন দেশের প্রয়োজন একটি সংবিধানের। নতুন করে সংবিধান লেখার কথাও বলেছেন তিনি। তিনি আরও বলেছেন সেইমত দ্রুত কাজ শুরু করে দেওয়া জরুরি। তবে খুব তাড়াতাড়ি তাঁকে জাতীয় রাজনীতিতে দেখা যাবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- Metro: বাজেটে বঞ্চিত রাজ্যের মেট্রো প্রকল্প, ব্যতিক্রম ইস্ট-ওয়েস্ট মেট্রো

Related articles

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...