Thursday, April 30, 2026

India Team: ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচে ৬ উইকেটে জয় ভারতের

Date:

Share post:

ইডেনে ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে প্রথম টি-২০ ( T-20) ম‍্যাচে ৬ উইকেটে জয় ভারতের ( India)। এই জয়ের ফলে তিন ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল রোহিত শর্মার ( Rohit Sharma) দল। ম‍্যাচের সেরা রবি বিষ্ণোই।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুরন্ত ইনিংস খেলেন নিকোলাস পুরান। ৬১ রান করেন তিনি। ৩১ রান করেন কাইলি। ২৪ রান করে অপরাজিত অধিনায়ক পোলার্ড। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন হর্ষল প‍্যাটেল এবং রবি বিষ্ণোই। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, দীপক চাহার এবং যুজবেন্দ্র চ‍্যাহাল।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারত। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং অধিনায়ক রোহিত শর্মা, ইশান কিষান এবং সূর্যকুমার যাদবের। ৪০ রান করেন রোহিত। ৩৫ রান করেন ইশান কিষান। ৩৪ অপরাজিত সূর্যকুমার। আজও ব‍্যাট হাতে ব‍্যর্থ বিরাট কোহলি। ১৭ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট নেন রোস্টন। একটি করে উইকেট নেন শেল্ডন কর্টেল এবং অ‍্যালেন।

আরও পড়ুন:Bengal: বৃহস্পতিবার রঞ্জি ট্রফির অভিযান শুরু করতে চলেছে বাংলা

Related articles

CRPF-এর ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে লিখিত অভিযোগ দায়ের! CCTV ফুটেজ তলব জেলাশাসকের

ভোট দিতে গিয়ে 'কেন্দ্রীয় বাহিনীর সন্ত্রাসে' মৃত্যু হয়েছিল হাওড়ার (Howrah) উদয়নারায়ণপুরের পূর্ণচন্দ্র দলুইয়ের (৮১)। বৃহস্পতিবার তাঁর ছেলে তরণী...

বিজন সেতুতে প্রতিবাদ সমাবেশ, বিচার বিভাগীয় তদন্তের দাবি আনন্দমার্গীদের

১৯৮২ সালে ৩০ এপ্রিল দক্ষিণ কলকাতার বিজন সেতুতে ঘটেছিল এক অভিশপ্ত ঘটনা। ইতিহাসের পাতায় যা আনন্দমার্গী(Anandamargi) হত্যাকাণ্ড নামে...

১৫ অগাস্ট ডেডলাইন: গাড়িচালকদের মারাঠি না জানা বেআইনি, দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর

ভাষা নিয়ে যে বিদ্বেষ বিজেপি শাসিত মহারাষ্ট্রে বিজেপির নেতা-মন্ত্রীরা তৈরি করেছিলেন তাকে কার্যত শিলমোহর দিয়েছেন মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী...

IPL: সাজঘরেই ধূমপান! রিয়ানকে লঘু শাস্তি দিয়ে ছাড় বিসিসিআইয়ের

কড়া শাস্তির হাত থেকে রক্ষা পেলেন রাজস্থান রয়্যলসের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag )। ভেপিং ঘটনায় বড় শাস্তি...