Monday, May 18, 2026

২০২৩ সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক বসতে চলেছে ভারতে

Date:

Share post:

বড় সাফল‍্য ভারতের (India)। ২০২৩ সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (2023 Olympic session) বৈঠক বসতে চলেছে ভারতে। মুম্বইয়ে ( Mumbai) আয়োজন করা হবে এই বৈঠক। এদিন এমনটাই ঘোষণা করা হয়েছে।

শনিবার বেজিংয়ে এই ইস্যু নিয়ে ছিল বিশেষ এক ভার্চুয়াল বৈঠকে। সূত্রের খবর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বৈঠক আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। এর ফলে আগামী ২০২৩ সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক মুম্বইতে আয়োজিত হবে। মনে করা হচ্ছে, এই সাফল্যের পর ২০৩০ সালের কাছাকাছি সময় যুব অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পেতে পারে ভারত, যা আগামী দশকে মূল অলিম্পিক্স আয়োজনের ক্ষেত্রেও সহায়ক হবে মনে করা হচ্ছে।

এই নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য নীতা আম্বানি বলেন,” অলিম্পিক্স আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় গন্তব্য, তা আরও একবার প্রমাণ হল অলিম্পিক সেশন আয়োজনের সুযোগ পাওয়ার মাধ্যমে।”

আরও পড়ুন:কেন দলে নেই রাহানে, ঋদ্ধি, পূজারা? মুখ খুললেন বোর্ডের নির্বাচক প্রধান চেতন শর্মা

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...