Wednesday, June 3, 2026

দোলের দিন সকালে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা! জেনে নিন বিস্তারিত

Date:

Share post:

১৮ মার্চ, শুক্রবার দোল। এদিন সকালে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা (Kolkata Metro)। শুক্রবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর আড়াইটেয়।

মেট্রো রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো (Kolkata Metro) ছাড়বে বেলা আড়াইটে থেকে। তেমনই কবি সুভাষ থেকেও প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটেতেই। ওই দিন দক্ষিণেশ্বর স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ১৮ মিনিটে। এবং কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ৩০ মিনিটে।

একই সঙ্গে, ইস্ট-ওয়েস্ট (East- West Metro) রুটের প্রথম মেট্রো ছাড়বে বেলা তিনটেয়। ফুলবাগান এবং সেক্টর ফাইভ স্টেশন থেকে শেষ মেট্রো সন্ধে সাড়ে সাতটায় মিলবে। এই রুটে চলবে ২০টি মেট্রো।

আরও পড়ুন: বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে তাদের ছাড়া হবে না, পানিহাটি-ঝালদা নিয়ে মন্তব্য কুণালের

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মোট ৫৮টি মেট্রো চলবে। ফলে এদিন কলকাতাবাসীর একাংশকে অসুবিধায় পড়তে হতে পারে। যদিও দোলে ছুটি থাকায় ভোগান্তি কম হতে পারে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, ১৯ মার্চ, শনিবার হোলির (Holi) দিন মেট্রো পরিষেবা কিছুটা স্বাভাবিক হবে। ২৭৬টির বদলে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে ২০৮টি মেট্রো চলাচল করবে। তবে অন্যান্যদিনের মতোই দু’ প্রান্ত থেকে সকাল ৭টায় দিনের প্রথম মেট্রো মিলবে। এবং কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। দক্ষিণেশ্বর স্টেশন থেকে শেষ মেট্রো মিলবে রাত ৯টা ১৮ মিনিটে। এদিকে ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা।



Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...