Wednesday, May 13, 2026

চ‍্যাহালের পাশে দাঁড়িয়ে সেই ‘মদ্যপ’ অভিযুক্ত ক্রিকেটারকে একহাত নিলেন শাস্ত্রী

Date:

Share post:

এবার যুজবেন্দ্র চ‍্যাহালের (Yuzbendra Chahal) পাশে দাঁড়িয়ে সেই ‘মদ্যপ’ অভিযুক্ত ক্রিকেটারকে একহাত নিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, সেই ‘মদ্যপ’ অভিযুক্ত ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধ করা হক।

সম্প্রতি ২০১৩ সালের একটি ঘটনা সামনে আনেন যুজবেন্দ্র চ‍্যাহেল। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন তিনি। দলের একটি অনুষ্ঠানে ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সে খেলার সময়ের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন চ‍্যাহেল। তিনি বলেন যে, অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। চ‍্যাহেল বলেন, ২০১৩ সালে বেঙ্গালুরুতে ম্যাচ হওয়ার পর মুম্বই দলের এক ক্রিকেটার মদ্যপ অবস্থায় ১৬ তলার ব্যালকনি থেকে তাকে ঝুলিয়ে দিয়েছিলেন! যদিও সেই ‘মদ্যপ’ ক্রিকেটারের নাম গোপনই রেখেছেন চ‍্যাহাল। আর এই ঘটনা সামনে আসতে তীব্র নিন্দা করেন রবি শাস্ত্রী, বীরেন্দ্র সহবাগরা। এক অনুষ্ঠানে শাস্ত্রী বলেন,” এটা হাসাহাসির কোনও ব্যাপার নয়। আমি জানি না কে সেই ব্যক্তি! যে করেছে সে নিজের মধ্যে ছিল না। এটা কিন্তু বড় চিন্তার বিষয়। একজন মানুষের জীবনের ঝুঁকি জড়িয়ে রয়েছে এখানে। কারোর কাছে এটা মজা হতে পারে। মদ্যপ অবস্থায় কেউ যদি এরকম কিছু ঘটিয়ে থাকে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। এরকম ঘটনা আমি প্রথম শুনলাম। এরকম ঘটনা যদি আজকের দিনে ঘটে থাকে, তাহলে অভিযুক্তকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করে দ্রুত রিহ্যাবে পাঠানো হোক, ভাল হয় সে যদি আর খেলার মাঠে না আসে। তখন বুঝবে মজা কাকে বলে!”

আরও পড়ুন:Shubhman Gill: পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত ইনিংস, কী বলছেন গুজরাতের শুভমন?

Related articles

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...