Sunday, March 15, 2026

বিজেপির সঙ্গে সম্পর্কে ফাটল? নীতীশের তেজস্বী ঘনিষ্ঠতায় বিহার রাজনীতিতে গুঞ্জন

Date:

Share post:

তবে কি বিহার(Bihar) রাজনীতিতে নয়া সমীকরণের সূত্রপাত হতে চলেছে? বিজেপির(BJP) সঙ্গে জোটের সম্পর্ক ভাঙতে চলেছেন নীতীশ কুমার? সাম্প্রতিক ঘটনাবলী অবশ্য সেই দিকেই ইঙ্গিত করছে। সম্প্রতি সম্প্রতি বিরোধী দলনেতা তেজস্বী যাদবের(Tejashwi Yadav) আয়োজিত ইফতার পার্টিতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। আর সেখান থেকে সূত্রপাত হয় এই জল্পনার। এবার জল্পনায় ইন্ধন জুগিয়ে নীতীশ কুমারের(Nitish Kumar) আয়োজিত ইফতার পার্টিতে(Iftar Party) যোগ দিলেন তেজস্বী।

বিহার রাজনীতিতে এই ইফতার পার্টি জাতীয় রাজনীতিতে আলোচনার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছে। গত সপ্তাহে তেজস্বী যাদব ইফতার পার্টির আয়োজন করেছিলেন সেই অনুষ্ঠানে যোগ দেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নীতীশ অবস্য জানিয়েছিলেন, এটা নিতান্তই সৌজন্য সাক্ষাত। এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। এরপর গতকাল নীতীশ কুমারের আয়োজিত ইফতার পার্টিতে উপস্থিত হতে দেখা যায় তেজস্বীকে। গতকালের আয়োজিত ইফতার পার্টিতে তেজস্বী যাদব ও তাঁর দাদা তেজ প্রতাপ যাদবকে নিজেই স্বাগত জানাতে যান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। চিরাচরিত প্রথা ভেঙে উপমুখ্য়মন্ত্রীর আগে তেজস্বী যাদবকেই ‘সাফা’ দেন। অনুষ্ঠান শেষে নীতীশ ফের তাদের গাড়িতেও তুলে দিতে যান। সাধারণত মুখ্যমন্ত্রীই অনুষ্ঠান থেকে সবার আগে যান। কিন্তু এক্ষেত্রেও ব্যতিক্রমী পথেই হাঁটেন নীতীশ।

আরও পড়ুন:মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক স্বার্থে ব্যবহার: বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ ‘শহিদ’ পরিবারের সদস্যরা

একটা সময়ে বিহারে জোট সরকার ছিল জেডিইউ এবং আরজেডির। যদিও সেই সম্পর্ক ভেঙে বিজেপির সঙ্গে জোট বেধে সরকার গড়েন নীতীশ কুমার। এরপর দুই দলের সম্পর্ক কার্যত তলানিতে পৌছয়। তবে ২০২০ সালে বিজেপির সঙ্গে জোট বেধে নীতীশ সরকার গড়লেও ভোটের ফলপ্রকাশের পর আসন ভাগাভাগি দেখেই অসন্তুষ্ট হয়েছিলেন তিনি। ধীরে ধীরে সময়ের সঙ্গে সেই অসন্তোষ যে বেড়েছে, তা বিহারের রাজনৈতিক মহলে কান পাতলেই বোঝা যায়। এখন বিজেপির সঙ্গে সম্পর্ক ভেঙে নীতীশ ফের জেডিইউ-র হাত ধরতে পারেন বলে গুঞ্জন শুরু হয়েছে প্রতিবেশী রাজ্য বিহারে।




spot_img

Related articles

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...