Sunday, May 17, 2026

ললিপপ-রাজনীতি বিশ্বাসী নই: আরও চড়া সুর ‘বাগী’ অর্জুনের

Date:

Share post:

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও গলেনি বরফ। শনিবার দিল্লিতে বৈঠকের পরেই ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বারাকপুরের বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। রাজ্যের পাটশিল্পে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অর্জুনের বিক্ষোভ দমাতে শনিবার তাঁকে দিল্লি তলব করেন পীযূষ গোয়েল। রাতেই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিজেপি সাংসদ। কিন্তু রবিবার বেসুরো অর্জুন। সাফ জানালেন, “ললিপপ নিয়ে আমি রাজনীতি করি না”। উল্টে তৃণমূলের আন্দোলন কর্মসূচিকে সমর্থন জানালেন তিনি।

রাজ্যের পাটশিল্পের বিভিন্ন দাবিতে বেশ কিছুদিন ধরেই সরব বিজেপি সাংসদ অর্জুন সিং। চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে। কিন্তু কোনও জবাব না পেয়ে শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে উদ্যোগী হতে আর্জি জানিয়ে চিঠি লেখেন বিজেপি সাংসদ। ‘বাগী’ অর্জুনকে বাগে আনতে শনিবার দিল্লি তলব করেন কেন্দ্রীয় মন্ত্রী। রাতে তাঁদের মধ্যে বৈঠক হয়। কিন্তু এরপরই আরও চড়া সুর বিজেপি সাংসদের। বলেন,  “বহু ললিপপ আমি দেখেছি। শেষে গিয়ে সব ধরাশায়ী হয়ে যায়। ওই সব লালিপপ নিয়ে আমি রাজনীতি করি না। দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলন চলবে।”

কেন্দ্রের বিজেপি সরকার যে জনবিচ্ছিন্ন, বাংলার দাবি নিয়ে কেন্দ্রীয় সরকার যে আগ্রহী নয়, যত দিন যাচ্ছে তত বুঝতে পারছেন রাজ্যের বিজেপি নেতারা। দেশে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় তাও তাদের কাছে স্পষ্ট হয়ে উঠছে। এই পরিস্থিতিতে চটকলের সমস্যা নিয়ে জুট কমিশনারের অফিসে তৃণমূলের (TMC) আন্দোলনের কর্মসূচিকেও সমর্থন করেছেন বিজেপি সাংসদ। আর এসব দেখে অনেকের প্রশ্ন, ফের কি তৃণমূলে ফিরবেন অর্জুন? তবে তৃণমূল অন্দরের খবর, অর্জুন প্রসঙ্গ নিয়ে এখন ভাবার সময় নেই দলীয় নেতৃত্বের।

আরও পড়ুন- পাখির চোখ পঞ্চায়েত ভোট, নয়া তৃণমূল ভবনে মমতার প্রথম মেগা বৈঠক ৫ মে

 

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...