Saturday, May 16, 2026

শ্বশুরবাড়িতে শৌচাগার নেই, অভিমানে আত্মঘাতী বধূ

Date:

Share post:

শ্বশুরবাড়িতে শৌচাগার নেই। তাই অভিমানে আত্মঘাতী হলেন বধূ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কুড্ডালোর জেলার একটি গ্রামে ।  ওই গ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রাম্য  গত  এপ্রিল কার্তিকেয়নকে বিয়ে করেন। প্রায় বছর দুয়েক চুটিয়ে প্রেম করার পরে বিয়ে করেন দুজনে। কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে রাম্য দেখেন সেখানে শৌচাগার নেই। স্বামীকে একাধিকবার বলেও কাজ হয়নি। রোজই ঝগড়া হত দুজনের।  শেষ পর্যন্ত বাপের বাড়ি চলে আসেন তিনি। স্বামীকে বার বার শৌচাগার শুদ্ধ ঘর খুঁজতে বলেও কোনো কাজ না হয়নি। শেষ পর্যন্ত অভিমানে আত্মঘাতী হলেন রাম্য। সঙ্গটজনক অবস্থায় রাম্যাকে পুদুচেরিতে জওহারলাল ইন্সটিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যু হয় রাম্যার। রাম্যার পরিবারের তরফে স্বামীর নামে থানায় এফআইআর দায়ের করা হয়।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...