Saturday, May 16, 2026

মাওবাদীদের মূল স্রোতে ফেরাতে উদ্যোগ, ৫৬ জন মাওবাদীকে চাকরির নিয়োগপত্র প্রদান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ক্ষমতায় আসার পরে থেকে জঙ্গলমহলে মাওবাদী দৌরাত্ম্য বন্ধের বিষয়ে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জীবনের মূল স্রোতে ফেরাতে তাঁরই উদ্যোগে মাওবাদীদের জন্য প্যাকেজ ঘোষণা করে রাজ্য সরকার। মঙ্গলবার মেদিনীপুরে (Medinipur) প্রশাসনিক বৈঠকে তা আরও একবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন আত্মসমর্পণ করলে সরকারের সুযোগ-সুবিধা মিলবে। এদিন নতুন করে ৫৬ জন মাওবাদীকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন মমতা।

বাংলায় পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মাওবাদীদের মূল স্রোতে ফেরানোর উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী। সেই প্রেক্ষিতে একাধিক মাওবাদী তাঁদের অস্ত্র সরকারের কাছে ফিরিয়ে দিয়ে সমাজের মূল স্রোতে ফিরে আসেন। রাজ্য সরকারও তাদের চাকরি এবং আর্থিক পুনর্বাসন দিয়েছে। মেদিনীপুরের এদিনের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত আমরা ৫০০-র বেশি মাওবাদীকে পুনর্বাসন দিয়েছি। যদি আগামী দিনে আরও কেউ আত্মসমর্পণ করে সমাজে ফিরে আসতে চান তাদেরও পুনর্বাসন প্যাকেজ দেওয়া হবে। ইতিমধ্যেই আত্মসমর্পণকারী মাওবাদীদের বিভিন্ন থানায় হোমগার্ড হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। যাঁরা একসময় ভোটে বিরোধীতা করতেন, মূল স্রোতে ফেরার পর তাঁরাই উৎসাহের সঙ্গে নির্বিঘ্নে ভোট যাতে হয় তার কাজ করছেন। যা দেশের কাছে নজির তৈরি করেছে। এর পাশাপাশি মাওবাদী হামলায় যাঁরা প্রায়ণ হারিয়েছেন তাঁদের পরিবারের সদস্যকেও চাকরি দিচ্ছে রাজ্য।




Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...