Wednesday, April 29, 2026

বাড়ি ফিরলেন পরেশ, হাজিরা এড়ালেন অনুব্রত, কাল কি যাবেন পার্থ!

Date:

Share post:

এসএসসি (SSC)দুর্নীতি নিয়ে যে অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে, সেই মামলায় সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদের পর কোচবিহার ফিরেছেন পরেশ অধিকারী(Paresh Adhikari)। দীর্ঘ সিবিআই জেরার পর পাঁচদিনের মাথায় নিজের বাড়ি মেখলিগঞ্জে ফেরেন মন্ত্রী। আর জেলায় ফিরতেই তাঁকে স্বাগত জানান তাঁর অনুগামীরা। তবে কলকাতা ছাড়লেও, পরেশের উপর থেকে এখনই লাগাম ছাড়ছে না সিবিআই(CBI)। বরং পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee), অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পাশাপাশি তাঁর আয়কর সংক্রান্ত নথিও গোয়েন্দাদের নজরে রয়েছে।

পাশাপাশি বীরভূমের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকেও (Anubrata Mondal)রেহাই দিচ্ছেনা সিবিআই। আজ সিবিআই এর পক্ষে সিজিও(CGO complex) কমপ্লেক্সে তাঁকে ডাকা হলেও গরহাজির অনুব্রত। অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি বলে জানিয়েছেন। যদিও তদন্তে সহযো গিতা করতে প্রস্তুত অনুব্রত মণ্ডল। তার আইনজীবী জানিয়েছেন চিকিৎসকের পরামর্শমতো অন্তত ১৫ দিন বাড়িতে বিশ্রামে থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। তাই সিবিআই যদি চায় অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে।

অন্যদিকে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) আগামীকাল অর্থাৎ ২৫ মে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । SSC নিয়োগ দুর্নীতি নিয়ে যে অভিযোগ উঠেছে, তার ভিত্তিতেই রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে।

গোটা বিষয় নিয়ে কড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আয়কর দফতরের কাছে এই তিন নেতা-মন্ত্রীর প্যান কার্ডের নম্বরে কোথায়, কত সম্পত্তি রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।



Related articles

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...

দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা! ফলপ্রকাশে ৫০-এর নিচে নামবে আসন সংখ্যা, আত্মবিশ্বাসী অভিষেক

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই...

ভোটের পরে দুমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী: হারের আশঙ্কায় ঘোষণা শাহর!

রাজ্যের ন্যায্য প্রাপ্য থেকে বকেয়া টাকা – কোনও ক্ষেত্রেই রাজ্যের মানুষের স্বার্থে এগিয়ে আসতে দেখা যায় না কেন্দ্রের...

সাত সকালেই চেতলায় বুথ পরিদর্শন, কমিশনের বিরুদ্ধে সরব মমতা

দ্বিতীয় দফায় ভোটে ফোকাসে হাইভোল্টেজ ভবানীপুর। ভোটের সকালেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়লেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমো...