Thursday, May 14, 2026

মন্ত্রিত্বের পাশাপাশি ওঝাগিরি বিজেপি নেতার, ভাইরাল ভিডিওয় বিতর্ক গুজরাটে

Date:

Share post:

রাজ্যের মন্ত্রী তিনি, অবশ্য অবসরে ঝাড়ফুঁক তন্ত্র মন্ত্রেও তিনি সিদ্ধহস্ত। বিজেপি(BJP) শাসিত গুজরাট রাজ্যের মন্ত্রী অরবিন্দ রেয়ানির(Arvind Rayani) ওঝাগিরির(spiritual activity) এমনই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই রীতিমতো সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের একজন মন্ত্রী কীভাবে এই ধরনের কুসংস্কারের প্রচার চালাচ্ছেন?

চলতি বছরেই গুজরাটে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। এরই মাঝে রাজ্য সরকারের মন্ত্রী অরবিন্দ রেয়ানির ঝাড়ফুঁকের ভিডিও প্রকাশ্যে আসার পর তীব্র আক্রমণে নেমেছে বিরোধী দল কংগ্রেস। কংগ্রেসের তরফে তোপ দেগে বলা হয়েছে, কুসংস্কারের প্রচার চালাচ্ছেন রাজ্যের মন্ত্রী। সরকারের একজন মন্ত্রীর ঝাড়ফুঁকের ভিডিও প্রকাশ্যে আসার পরও সরকারের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক।

আরও পড়ুন:বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভিজিটর’ পদ থেকেও সরানো হতে পারে রাজ্যপালকে, পদে শিক্ষামন্ত্রী?

উল্লেখ্য, সম্প্রতি যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা রাজকোটের বলে জানা যাচ্ছে। ভিডিওতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সরকারের মন্ত্রী অরবিন্দ রেয়ানিকে দেখা যাচ্ছে তিনি রীতিমতো তন্ত্র মন্ত্রের আশ্রয় নিয়ে দেবীর পুজো করছেন। নিজের শরীরে লোহার শিকল দিয়ে একের পর এক আঘাত করছেন। কুসংস্কারে আচ্ছন্ন এহেন মন্ত্রীর ভিডিও ভাইরাল হওয়ার পর স্বাভাবিকভাবেই রাজ্যজুড়ে বিতর্ক ছড়িয়েছে।




Related articles

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...