Wednesday, May 13, 2026

কড়া শর্তে বিদেশযাত্রার আবেদন মঞ্জুর জ্যাকলিনের! কী সেই শর্ত?

Date:

Share post:

প্রায় ২০০ কোটি টাকা প্রতারণা(Fraud) কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের(Jacqueline Fernandez)উপর। এই বিষয় গতমাসেই তাঁকে তলব করেছিল ইডি(ED)। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের(Sukesh Chandra Sekhar)ঘনিষ্ঠ হিসেবে জ্যাকলিনের নাম জড়িয়েছে এই প্রতারণা কান্ডে।

জানা গিয়েছে, সুকেশ জ্যাকলিনকে সেই অবৈধ অর্থ ভাঙিয়ে নানান উপহার দিয়েছেন। সেই ঘটনায় জ্যাকলিনের বিরুদ্ধেও তদন্ত চলছে। তাই দেশের বাইরে পা রাখায় নিষেধাজ্ঞা রয়েছে।ইডির অনুযায়ী তদন্ত চলাকালীন জ্যাকলিন বিদেশ ভ্রমণ করতে পারবেন না।

এদিকে সংযুক্ত আরব আমিরশাহির(United Arab Emirates)আইফা(iifa)অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যোগ দেওয়ার ডাক এসেছে জ্যাকলিনের।এই উপলক্ষে আবু ধাবি যেতে হবে তাঁকে। সেই কারণে অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন অভিনেত্রী। শনিবার আদালত কড়া শর্ত সাপেক্ষে তাঁর সেই আবেদন মঞ্জুর করল।

আদালত জানিয়েছে, ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত আবু ধাবি, সংযুক্ত আরব আমিরশাহী ভ্রমণের অনুমতি পাবেন জ্যাকলিন। তবে দেশে ফেরার নিশ্চয়তা বাবদ অভিনেত্রীকে ৫০ লক্ষ টাকা জমা রাখতে হবে। শুধু তাই নয়, তিনি আরবের কোথায় যাচ্ছেন, থাকছেন, সেই সম্পর্কিত বিশদ তথ্যপ্রমাণ দিয়ে যেতে হবে তাঁকে। আর শর্ত ভঙ্গ করে না ফিরলে জ্যাকলিনের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

আরও পড়ুন- ১০ মিনিটে পিৎজা ডেলিভারি! প্রশ্ন তুললেন  সাংসদ মহুয়া মৈত্র

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...