Saturday, May 2, 2026

সোনিয়া গান্ধীকে ফের তলব করল ইডি

Date:

Share post:

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২১ জুলাই ইডি দফতরে সোনিয়াকে হাজিরা দিতে বলা হয়েছে।এই মামলাতেই গত ২৩ জুন সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি হাজিরা দেননি। তার আগে ৮ জুন কংগ্রেস সভানেত্রীকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। কিন্তু কোভিড সংক্রমণের কারণে সেই সময়েও ইডি দফতরে হাজিরা দিতে পারেননি তিনি।

আরও পড়ুন- সহকারী রেজিস্ট্রারের অভিযোগে তোলপাড় শিবপুরের আইআইইএসটি

হাজিরার সময় কয়েক সপ্তাহ পিছনোর অনুরোধ করে ইডি দফতরে চিঠি পাঠিয়েছিলেন সোনিয়া। ইডি-কে তিনি জানান, সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ার কারণে তাঁর শরীর অসুস্থ এবং ফুসফুসেও সংক্রমণ দেখা দিয়েছে। তাই পুরোপুরি সুস্থ হয়ে ওঠা পর্যন্ত ইডি দফতরে হাজিরা দিতে সময় লাগবে। শেষপর্যন্ত ২১ জুলাই আবার তাঁকে ডাকা হয়েছে।

 

 

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...