Saturday, May 16, 2026

ফের সিআইডিকে তদন্তে বাধা অসম পুলিশের

Date:

Share post:

পাঁচলা কাণ্ডের তদন্তে গিয়ে এর আগে দিল্লি পুলিশ ও অসম পুলিশের বাধার মুখে পড়েছিল সিআইডি। ফের অসম পুলিশ বাধা দিল তদন্তে। সিআইডি (CID) অভিযোগ করেছে, অসম পুলিশ অসহযোগিতা করছে।

উল্লেখ্য, সিআইডি ইতিমধ্যেই ব্যাপক টাকা উদ্ধার কাণ্ডে স্পষ্ট করেছে বিজেপি- হাওয়ালা যোগ। দাবি, ঝাড়খণ্ড সরকার ফেলার চক্রান্ত করা হয়েছিল। দাবি করা হয়েছে,এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে অসম সহ একাধিক রাজ্যের। সিআইডির আরও দাবি, এই ঘটনার তদন্তে  গুয়াহাটির এক ব্যবসায়ীর নম্বর প্রকাশ্যে আসে। ওই ব্যবসায়ীর নাম অশোক ধনুকা। তাঁর বাড়িতেই ৪১ এ সিআরপিসি নোটিশ দিতে গিয়েছিল সিআইডি।

আরও পড়ুন- ভিন জাতের ছেলেকে প্রেম, নিজের মেয়েকে খুনের ছক

রাজ্যের তদন্তকারী সংস্থার অভিযোগ, ওই ব্যবসায়ীর বাড়িতে নোটিশ দিতে গেলে বাধা দেয় অসম পুলিশ। ব্যবসায়ীর বাড়ি ঘিরে রাখে পুলিশ। বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয়। এমনকি সিআইডির দল যখন ফিরে আসছিল গাড়িতে করে অসম পুলিশ তাঁদের অনুসরণ করছিল বলেও অভিযোগ। পরে অসমের ওই ব্যবসায়ীর এলাকার থানায়  নোটিশ দিয়ে ফিরে আসে সিআইডি। করা হয় ইমেল।সোমবারের মধ্যে তাঁকে ভবানীভবনে হাজিরা দেওয়ার নোটিস দিতে গিয়েছিলেন সিআইডি কর্তারা।

 

 

 

 

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...