Saturday, June 27, 2026

Digha: নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে স্নান, তলিয়ে গেলেন কলকাতার পর্যটক

Date:

Share post:

প্রশাসনের তরফ থেকে আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু তা সত্বেও সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন কলকাতার এক ব্যক্তি (Tourist died in digha)। নুলিয়ারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয় নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কলকাতার টালিগঞ্জ (Tollygung, Kolkata) এলাকার বাসিন্দা কল্যাণ দাসের (Kalyan Das)মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।

বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে আগামী চার পাঁচ দিন তুমুল বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে উপকূলবর্তী এলাকায় জল বাড়ার আশঙ্কা। সমুদ্রের জলস্তর বাড়ার আশঙ্কা করে হাওয়া অফিস (Alipore Weather Department) আগেই সতর্কতা জারি করেছে, সেই মতো মৎস্যজীবীদের আজ রবিবারের মধ্যেই ফিরে আসতে বলা হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকায় মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হয়েছে। তা সত্ত্বেও সেই নিষেধ অমান্য করে পাঁচ বন্ধুর সঙ্গে দিঘায় বেড়াতে গিয়ে ওল্ড দিঘার সি-হক ঘোলা ঘাটে স্নান করতে নেমেছিলেন কলকাতার কল্যান দাস। সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে টাল সামলাতে না পেরে তলিয়ে যান তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দিঘা, শঙ্করপুর, মন্দারমণির পাশাপাশি পেটুয়াঘাট মৎস্যবন্দরের মতো অঞ্চলে জারি করা হয়েছে সতর্কবার্তা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমাগত গভীর হচ্ছে বলে জানা যাচ্ছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...