Thursday, May 14, 2026

পানীয় জলের পাত্রে হাত দিতেই বেদম মার! প্রাণে বাঁচল না দলিত ছাত্র

Date:

Share post:

স্বাধীনতার ৭৫তম দিবসে পা দিতে চলেছে ভারতবর্ষ। কবি লিখে গেছেন, ‘বিবিধের মাঝে দেখ মিলন মহান’। কিন্তু বিবিধের মাঝে ভেদাভেদ এখনও একই রয়েছে। বরং কোথাও কোথাও আরও প্রকট হয়েছে। এই যেমন রাজস্থানে। পানীয় জলের পাত্র ছোঁয়ায় ন’বছরের এক দলিত ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় দুঃখপ্রকাশ করে ট্যুইট করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

আরও পড়ুন:প্রয়াত ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা

জানা গিয়েছে,  জালোর জেলার সুরানা গ্রামের একটি বেসরকারি স্কুলে পানীয় জলের পাত্রে হাত দিয়েছিল ইন্দ্র মেঘওয়াল নামের ওই ছাত্র। তার জেরেই গত ২০ জুলাই তাকে চালি সিংহ নামে এক শিক্ষক মারধর করেন বলে অভিযোগ। জখম অবস্থায় ছাত্রটিকে গুজরাতের আমদাবাদের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। শনিবার ওই ছাত্রের মৃত্যু হয়।

মৃত ছাত্রের বাবার অভিযোগ, তাঁর ছেলের মুখ, কানে আঘাতের চিহ্ন রয়েছে। মারের চোটে অচৈতন্য পড়েছিল সে। তিনি আরও জানান যে, তাঁর ছেলেকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে উদয়পুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আমদেবাদের হাসপাতালে ভর্তি করতে হয়।

জেলার পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। এবং ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। তাঁর বিরুদ্ধে খুন ও এসসিএসটি আইনে মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছে রাজস্থানের শিক্ষা দফতর।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...