Saturday, March 14, 2026

ভাগাড় থেকে উদ্ধার ১৮টি সদ্যোজাতের দেহ-ভ্রুণ! তীব্র চাঞ্চল্য উলুবেড়িয়ায়, তদন্তে পুলিশ

Date:

Share post:

আশ্চর্য! একটা-দুটো নয়। পুরসভার ভাগাড় থেকে পাওয়া গেল ১৮টা সদ্য়োজাতদের দেহ ও মৃত ভ্রুণ! উলুবেড়িয়ার ৩১ নম্বর ওয়ার্ডের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় হাওড়ার উলুবেড়িয়ায়।
এদেশে খাতায়-কলমে ভ্রুণহত্যা দণ্ডনীয় অপরাধ। তারপরেও এই ধরনের বেআইনি ঘটনা ঘটে চলেছে।উদ্বেগজনক এই ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বানিতবলা এলাকায়। মঙ্গলবার সকালে জঞ্জাল ফেলতে গিয়ে পুরসভার সাফাই কর্মীদের সদ্যোজাত এবং ভ্রূণগুলো নজরে আসে। ক’টা? ১৮টি! সদ্যোজাত এবং ভ্রুণের মধ্যে ১০ টি মেয়ে এবং ৬টি ছেলের। একটি ভ্রূণ শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাটি জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় থানায়। মৃতদেহ ও ভ্রুণগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ।`
উলুবেড়িয়া শহর থেকে দেড় কিলোমিটারের মধ্যে প্রায় ৩০টি বেসরকারি হাসপাতাল রয়েছে। সেখানে গর্ভপাত করানোর পর এভাবে ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের। বিষযটি প্রকাশ্যে আসতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক নিতাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। উলুবেড়িয়া  পুরসভার ভাইস চেয়ারম্যান বিষয়টি স্বীকারও করে নিয়েছেন। ইতিমধ্যেই বেসরকারি হাসপাতালগুলোর কর্তপক্ষকে তলব করা হয়েছে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...