Monday, May 18, 2026

মাঝআকাশে ধোঁয়া, জরুরি অবতরণ বিমানের

Date:

Share post:

সবেমাত্র দিল্লি থেকে উড়েছে উড়ান। আচমকাই মাঝআকাশে বিমানের কার্গো হোল্ডে দেখা দিল ধোঁয়া। বিপদ দেখেই সঙ্গে সঙ্গে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। যদি ঘটনায় বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, যাত্রী ও কর্মীরা সকলেই সুরক্ষিত রয়েছেন।

আরও পড়ুন:ICG: ২৭ জন বাংলাদেশী মৎস্যজীবীকে উদ্ধার ভারতীয় উপকূলরক্ষী বাহিনী

রবিবার ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি বিমানে। ১৬৫ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু নিয়ে  সকাল ১০টা ২০ মিনিটে উড়েছিল বিমানটি। দু’মিনিটের মধ্যে ১০টা ২২ নাগাদ কলকাতা বিমানবন্দরের এয়ারপোর্ট অপারেশনাল কন্ট্রোল সেন্টারের তরফে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সেইসমত বিমানবন্দরে দমকল, অ্যাম্বুলেন্স, সিআইএসএফের কর্মীদের মোতায়েন করা হয়।

সংস্থার তরফে জানানো হয়, বিপদ সংকেত পেয়েই বিমানের পাইলট এয়ার ট্রাফিককে মেডে কল করে। মেডে কল অর্থ্যাৎ  বিমানবন্দরের পরিভাষায় অত্যন্ত বিপদকালীন সঙ্কেত। খুব বড় বিপদের সঙ্কেত দিতেই এই মেডে কল করা হয়। এরপর ১০টা ৪৩ নাগাদ দিল্লি থেকে ইন্ডিগোর ৬ই ২৫১৩ বিমানটি ১৬৫ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি রানওয়ে ছোঁয়ার পর তার এমার্জেন্সি দরজা দিয়ে যাত্রীদের বের করে নিয়ে আসা হয়। বিমানের চারিদিকে ঘিরে ফেলে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএস এবং বিমানবন্দরের ফায়ার টেন্ডার। এই ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...