Monday, April 27, 2026

বিজেপি যোগ স্পষ্ট, ত্রিপুরা তৃণমূলের সভাপতি পদ থেকে সরানো হল সুবল ভৌমিককে

Date:

Share post:

ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সভাপতি সুবল ভৌমিক জোড়া-ফুল ছেড়ে যোগ দিতে চলেছেন পদ্মশিবিরে। বেশ কয়েক সপ্তাহ ধরে স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে এমনই খবর ফলাও করে প্রচার করে হচ্ছে। সাম্প্রতিক সময়ে তৃণমূলের কর্মসূচিতেও অংশ নিতে দেখা যায়নি সুবলবাবুকে। খোদ দলের রাজ্য সভাপতির এমন আচরণ ভালোভাবও নেয়নি তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এবার তৃণমূল ছেড়ে বিজেপি যোগ স্পষ্ট হতেই সুবল ভৌমিককে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল। আজ, বুধবার ত্রিপুরা প্রদেশ তৃণমূলের পক্ষ থেকেই বিজ্ঞপ্তি জারি করে সুবল ভৌমিককে প্রদেশ সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা ঘোষণা করা হয়। আপাতত নতুন সভাপতি না আসা পর্যন্ত ত্রিপুরা তৃণমূলের যাবতীয় কাজ সামলাবেন দলের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেব।



আরও পড়ুন: ফের ধরাশায়ী বিজেপি, আসানসোল ও বনগাঁ উপনির্বাচনে জয় তৃণমূলের

চলতি বছর এপ্রিলে সুবল ভৌমিককে তৃণমূলের রাজ্য সভাপতি করা হয়েছিল। আগামী বছর ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সুবল ভৌমিক ত্রিপুরা তৃণমূলের সভাপতি হওয়ার পর থেকে দলে তুমুল অসন্তোষ তৈরি হয়েছিল। ২০২১ সালে ত্রিপুরায় পুর নির্বাচনে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেই পুরভোটে বাম-কংগ্রেসকে টপকে শতাংশের বিচারে দ্বিতীয় স্থান দখল করে তৃণমূল। কিন্তু চলতি বছর বিধানসভা উপনির্বাচনে একেবারে আশানুরূপ ফল হয়নি তৃণমূলের। উপনির্বাচনে নিজের ঘনিষ্ঠদের সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে সুবলের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল কংগ্রেস ছেড়ে আগেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন বাপটু চক্রবর্তী।

এদিকে গোপনে গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন সুবল ভৌমিক। যা নিয়ে তৃণমূলের একটি বড় অংশ সুবল ভৌমিকের বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বকে নালিশ জানিয়েছিল। তাঁর জন্য দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছিল। তাই এবার সেই সুবল ভৌমিককে সরিয়ে দিল তৃণমূল।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...