Monday, March 16, 2026

বিস্ফোরক বাইচুং, বাইচুং-এর অভিযোগ এআইএফএফের বৈঠকে পাত্তাই দেওয়া হল না তাঁর প্রস্তাব

Date:

Share post:

ফের বিস্ফোরক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutiya)। সর্বভারতীয় ফুটবল সংস্থার (AIFF) সেক্রেটারি জেনারেল পদে শাজি প্রভাকরণের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন বাইচুং। বাইচুং-এর অভিযোগ, অন্যায্য ভাবে নিয়োগ করা হয়েছে শাজি প্রভাকরণকে। সেই নিয়ে সোমবার এআইএফএফের কর্মসমিতির বৈঠকে শাজি প্রভাকরণকে সেক্রেটারি জেনারেল হিসাবে নিয়োগ করার বিরোধিতা করে বৈঠকে আলোচনার যে প্রস্তাব দিয়েছিলেন বাইচুং, তা গৃহীত হয়নি। বাইচুং-এর অভিযোগ, তাঁর প্রস্তাবকে পাত্তাই দেওয়া হয়নি।

এই নিয়ে বৈঠকের পর বাইচুং বলেন,” শাজির নিয়োগ নিয়ে আলোচনার যে প্রস্তাব দিয়েছিলাম তা মানা হয়নি। আমি তা-ও বিষয়টি নিয়ে কথা বলতে গিয়েছিলাম। তখন আমাকে বলা হয়, যা যা মিটিংয়ের আলোচ্য বিষয় শুধুমাত্র সেগুলি নিয়েই আলোচনা করা হবে। আমি প্রচণ্ড হতাশ। দু’-তিন দিন আগেই ওদের জানিয়েছিলাম। তা-ও ওরা এটা আলোচ্য বিষয়ের মধ্যে রাখেনি।”

শাজি প্রভাকরণের সেক্রেটারি জেনারেল নিয়োগ পদে কোথায় সমস‍্যা হচ্ছে, সেই নিয়েও বলেন বাইচুং। তিনি বলেন,” উনি এআইএফএফের নির্বাচনে ভোটার ছিলেন। কল্যাণ চৌবের নির্বাচনী এজেন্ট ছিলেন। তার সঙ্গেই দিল্লি ফুটবলের সভাপতি ছিলেন। তাঁকে বেতনভুক্ত পদে নিয়োগ করা খারাপ উদাহরণ। যদি সাম্মানিক পদে নিয়োগ করা হত তা হলে কিছু বলতাম না।”

এই নিয়ে কী কোন আইনি ব‍্যবস্থা নেবেন? উত্তরে বাইচুং বলেন,” আইনি ব্যবস্থা নেওয়ার রাস্তা খোলা রয়েছে। আগে কয়েক জনের সঙ্গে আলোচনা করে তার পর এই নিয়ে সিদ্ধান্ত নেব।”

আরও পড়ুন:সুনীলের পাশে দাঁড়িয়ে রাজ‍্যপালকে কটাক্ষ শ‍্যালক সাহেব ভট্টাচার্যের

 

spot_img

Related articles

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...