Sunday, March 15, 2026

কঠিন সিদ্ধান্ত রাহানের, খারাপ ব‍্যবহারের জন‍্য মাঠ থেকে বার করে দিলেন নিজের দলের ক্রিকেটারকে

Date:

Share post:

দলীপ ট্রফির ফাইনাল ম্যাচ চলাকালীন কঠিন সিদ্ধান্ত নিলেন পশ্চিমাঞ্চলের অধিনায়ক অজিঙ্কে রাহানে। মাঠে খারাপ ব্যবহার করার জন্য নিজের দলের ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে মাঠ থেকে বার করে দিলেন তিনি।

রবিবার দলীপ ট্রফির ফাইনালে দক্ষিণ জোনের ব্যাটার রবি তেজার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর যশস্বী জয়সওয়ালকে প্রথমে সর্তক করেন আম্পায়ার। পশ্চিমাঞ্চলের অধিনায়ক অজিঙ্কে রাহানেকেও বিষয়টি সামলাতে এগিয়ে আসতে হয়। এবং যশস্বী জয়সওয়ালকে তিনি শান্ত হতে এবং তার শৃঙ্খলা বজায় রাখতে বলেন। এরপর ৫৭তম ওভারে ফের কটূক্তি করেন যশস্বী। মাঠের আম্পায়ার বিষয়টা ভাল ভাবে নেননি সেটি। রাহানে তরুণ ব্যাটারকে বোঝাতে গেলে যশস্বী তাঁর সঙ্গে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলেন। রাহানে শান্ত ভাবে তাঁকে মাঠ থেকে বার হয়ে যেতে বলেন।

ম্যাচ শেষে এই নিয়ে রাহানে বলেন, “আমি সব সময় প্রতিপক্ষকে সম্মান দেওয়ায় বিশ্বাস করি। মাঠের আম্পায়ার, ম্যাচ অফিসিয়ালদের সম্মান করা উচিত। এই ধরনের ঘটনা ঘটলে তাই শক্ত হাতেই সিদ্ধান্ত নেওয়া উচিত।”

যশস্বীকে বার করে দিলেও তাঁর বদলে কোনও ক্রিকেটারকে মাঠে ফিল্ডিং করতে ডাকা হয়নি এদিন। ১০ জনেই ফিল্ডিং করে রাহানের দল। যদিও যশস্বীই পশ্চিমাঞ্চলের দলীপ জয়ের মূল কাণ্ডারি। তিনি ২৫৬ রান করেন। ফাইনালে দক্ষিণাঞ্চলকে ২৯৪ রানে হারায় অজিঙ্কে রাহানের দল।

আরও পড়ুন:দীপ্তি শর্মার করা আউট নিয়ে কী বললেন হরমনপ্রীত?

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...