Monday, April 27, 2026

পুজোর চারদিন কেমন থাকবে আবহাওয়া? জানুন সর্বশেষ আপডেট

Date:

Share post:

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! সপ্তমী থেকে পুরো পুজোতেই বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে সপ্তমী থেকে দশমী থেকে বৃষ্টির সম্ভাবনা। ২-৫ অক্টোবর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ২-৫ অক্টোবর উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বিশেষজ্ঞ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বুধবার জানান, রাজ্যে ২৮,২৯,৩০ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। এবং এই তিন দিন আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। ১ অক্টোবর থেকে রাজ্যে বৃষ্টি শুরু হবে। ১ তারিখ পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। ফলে দুই থেকে পাঁচ অক্টোবর দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের যেসব জেলায় মোটের উপরে বেশি বৃষ্টি হতে পারে সেগুলি হল দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা ও ঝাড়গ্রাম। ১ অক্টোবর থেকে কলকাতাতেও বৃষ্টি হবে উত্তরবঙ্গে ১ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ২ থেকে ৫ উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে এক তারিখের রাত্রের পর থেকে বৃষ্টি শুরু হবে।

আরও পড়ুন- উৎসবের মেজাজকে আরও বাড়িয়ে পুজোর উদ্বোধনে ঢাক বাজালেন মুখ্যমন্ত্রী


Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...