Thursday, May 14, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন দীপক, দলে এলেন ওয়াশিংটন সুন্দর

Date:

Share post:

চলতি দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের একদিনের সিরিজ থেকে চোট পেয়ে ছিটকে গেলেন দীপক চাহার (Deepak Chahar)। তাঁর জায়গায় দলে এলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। শনিবার এমনটাই জানান হল ভারতীয় ক্রিকেট বোর্ডের ( BCCI) তরফ থেকে। দীপক লখনউয়ের একানা স্টেডিয়ামে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগেই চোট পান।

বোর্ডের তরফে বিবৃতিতে বলা হয়েছে,”দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে চাহারের পিঠের পেশি শক্ত হয়ে যায়। সে জন্য প্রথম একদিনের ম্যাচে খেলতে পারেনি।”

ওয়াশিংটন এখনও পর্যন্ত ভারতের হয়ে চারটি টেস্ট, চারটি এক দিনের ম্যাচ এবং ৩১টি টি-২০ ম্যাচ খেলেছেন। এখনও পযর্ন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬টি উইকেট রয়েছে তাঁর। সাত মাস আগে দেশের জার্সিতে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

আরও পড়ুন:বুমরাহ-এর পরিবর্তে কে? ইঙ্গিত দিলেন বোর্ড কর্তা

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...