Thursday, May 7, 2026

মুলায়ম সিং যাদবের প্রয়াণ ‘অপূরণীয় ক্ষতি’, টুইটে শোকপ্রকাশ মমতার

Date:

Share post:

চিকিৎসকদের সব চেষ্টা করে ব্যর্থ করে সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। এদিন গুরুগ্রামের বেদান্ত হাসপাতালে মৃত্যু হয় তাঁর।বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিকমহল। মুলায়ম সিং-এর প্রয়াণে টুইট করে শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:বর্ষীয়ান নেতা মুলায়ম সিং যাদবের প্রয়াণে শোকজ্ঞাপন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

এদিন টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,  ‘ মহান জাতীয় নেতা এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা শ্রী মুলায়ম সিংহ যাদবজীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়া আমাদের দেশ এবং আমাদের রাজনীতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার এবং তাঁর অনুগামীদের প্রতি আমার গভীর সমবেদনা।’


প্রসঙ্গত, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবের মৃত্যুতে উত্তরপ্রদেশ জুড়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার।সবমিলিয়ে মুলায়ম সিং-এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জাতীয় রাজনীতিতে।

Related articles

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...

চন্দ্রনাথের মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী মাফিন!

বুধবার রাতে চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর খবর সামনে আসতেই শোকস্তব্ধ তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। কান্নায় ভেঙে...