Wednesday, May 13, 2026

টেন্ডার দুর্নীতি মামলায় অবশেষে জামিন প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদের

Date:

Share post:

দুর্নীতি মামলায় এক বছরেরও বেশি সময় জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় । বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের পূজাবকাশকালীন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে।

আরও পড়ুন: টেন্ডারকাণ্ড: বাতিস্তম্ভ বসানোর আর্থিক দুর্নীতিতেও জড়িত বিজেপির শ্যামাপ্রসাদ

বাঁকুড়ার বিষ্ণুপুরের চেয়ারম্যান থাকাকালীন পুরসভার একাধিক প্রকল্পে কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগে ২০২১ সালের ২২ আগস্ট নিজের বাড়ি থেকে গ্রেফতার হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পুলিশ কার্যত তাঁকে টানতে টানতে নিয়ে গিয়েছিল। অভিযোগ ছিল, তিনি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন বেশ কিছু প্রকল্পের টেন্ডারে প্রায় ১০ কোটি টাকার বেনিয়ম হয়েছিল। সেই ঘটনায় তিনি জড়িত সরাসরি ছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। আগে একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়।

অবশেষে জামিন পেলেন। তাঁর আইনজীবী আদালতের সওয়ালে বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বয়স হয়েছে। তিনি দীর্ঘদিন জেলে রয়েছেন। ফলে তাঁর জামিন মঞ্জুর করা হোক। যদিও সরকারি আইনজীবী দাবি করেছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি জামিন পেলে তদন্ত প্রভাবিত করতে পারেন। দুই পক্ষের সওয়াল-জবাবের পর সরকারি আইনজীবীর যুক্তি খারিজ করে শর্তসাপেক্ষে প্রাক্তন মন্ত্রীর জামিন মঞ্জুর করেছে আদালত।

Related articles

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...