Saturday, May 16, 2026

তারাপীঠের কাছে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

Date:

Share post:

শনিবার হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের কামরা থেকে এক যুবককে ফেলে দেওয়ার ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। ঘটনার ভিডিয়ো দেখে পুলিশ মূল অভিযুক্তের খোঁজ চালাচ্ছিল। এবার ওই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুন: চলন্ত ট্রেন থেকে সহযাত্রীকে ধাক্কা মেরে ফেলে দিলেন আরেক যাত্রী,জখম যুবক উদ্ধার

জানা গেছে, রামপুরহাট থানার পুলিশ ঘটনার পরেরদিন অর্থ্যাৎ রবিবার মূল অভিযুক্তের সঙ্গে থাকা নাসির শেখ নামে একজনকে গ্রেফতার করেছিল। এরপরই মঙ্গলবার কলকাতার মির্জা গালিব স্ট্রিটের কাছ থেকে মূল অভিযুক্ত মন্টু মণ্ডলকে গ্রেফতার করা হয়। সেখান থেকেই তাকে বীরভূম নিয়ে যাওয়া হয়। এরপরই রামপুরহাট আদালতে তোলা হয় তাকে। বিচারক অভিযুক্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, গত শনিবার চলন্ত হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের কামরা থেকে সজল শেখ নামের এক যাত্রীকে ঠেলে ফেলে দেয়। এরপর কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে। চাঞ্চল্যকর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...