Saturday, May 16, 2026

চাকরীপ্রার্থীদের আন্দোলনের জেরে ব্যাহত হচ্ছে রোজকার কাজ, আদালতের দ্বারস্থ পর্ষদ

Date:

Share post:

কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা। এখনও আন্দোলনের অনড় ২০১৪ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।সল্টলেকের রাস্তায় চলছে আমরণ অনশন।তবে এর জেরে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাজ। এমনকি পর্ষদের কর্মীদের অফিসে ঢুকতেও বাধার সম্মুখীন হতে হচ্ছে।তাই এই ধরনার বিরোধিতা করে আজ, বুধবার উচ্চ আদালতের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন:বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের দাবি অনায্য, জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল

প্রাথমিক শিক্ষা পর্ষদের অভিযোগ, আন্দোলনের জেরে দফতরে ঢুকতে পারছেন না কর্মীরা। ফলে পর্ষদের কাজ ব্যাহত হচ্ছে।কর্মীদের নিরাপত্তার দাবিতেও কলকাতা হাই কোর্টের কছে আবেদন জানানো হয়েছে।ধরনার বিরোধিতা করে দায়ের করা মামলার দ্রুত শুনানির আরজির জানিয়েছিল তারা। কিন্তু কলকাতা হাই কোর্ট তাদের সেই আরজি খারিজ করে দেয়।বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, “এত দ্রত শুনানির কী আছে? এতদিন আন্দোলন চলছে, আর এক দিন চললে এমন কী অসুবিধা হবে?” এরপর পর্ষদকে মামলা দায়ের করে আদালতে আসার নির্দেশ দেন তিনি।

প্রসঙ্গত, সোমবার থেকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর আচার্য প্রফুল্লচন্দ্র (এপিসি) ভবন এলাকা। চাকরির দাবিতে বিক্ষোভে অনড় টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।প্রাথমিকভাবে চাকরিপ্রার্থীদের একাংশকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।তা সত্ত্বেও অবস্থান তুলতে রাজি হননি বিক্ষোভকারীরা।

এদিকে সাংবাদিক সম্মেলন করে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়ে দিয়েছেন, নিয়ম ভেঙে তাঁদের নিয়োগ করা সম্ভব নয়। তাঁর দাবি, “এরা কেউ প্যানেলভুক্ত হননি। ২০১৪ সালের টেট উত্তীর্ণদের নিয়োগের দাবি আইনসম্মত নয়।” তারপরেও আন্দোলন তোলেননি চাকরিপ্রার্থীরা। এবার তাঁদের আন্দোলন তুলতে কোর্টে গেল পর্ষদ।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...