Thursday, May 14, 2026

আচমকা গাড়িতে ধাক্কা লরির, অল্পের জন্য রক্ষা পেলেন রাজ্যের পরিবহনমন্ত্রী

Date:

Share post:

দুর্ঘটনার কবলে রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রাতের অন্ধকারে আচমকাই মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে একটি লরি। অল্পের জন্য রক্ষা পেলেন স্নেহাশীস চক্রবর্তী।

আরও পড়ুন:গাড়ি পরীক্ষা করার সময় পথ দুর্ঘটনা, হাওড়ায় মৃ*ত্যু ৩ জনের

জানা গিয়েছে,বৃহস্পতিবার কলকাতা থেকে কোন্নগরে নিজের বাড়িতে ফিরছিলেন মন্ত্রী। সেই সময়ই বিপত্তি ঘটে। মাঝরাস্তায় পরিবহনমন্ত্রীর গাড়ি ওভারটেক করতে গিয়েই লরিটি ধাক্কা মারে বলেই খবর। মন্ত্রীর গাড়ির একদিকের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার সময় গাড়িতে মন্ত্রী ছাড়াও তাঁর গাড়ির চালক এবং একজন দেহরক্ষী ছিলেন। তবে কেউই গুরুতর চোট পাননি। প্রাথমিক চিকিৎসার পর নিজের বাড়িতে ফিরেছেন স্নেহাশিস। ডানকুনি থানার পুলিশ লরির চালককে আটক করেছে। আটক করা হয়েছে  লরিটিকেও।

Related articles

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...