Thursday, May 14, 2026

চন্দননগর ও চাঁপদানির মানুষের জন্য সুখবর শোনালেন পরিবহন মন্ত্রী

Date:

Share post:

হুগলির (Hoogly) দুটি গঙ্গার ঘাট চন্দননগরের (Chandannagar) গৌরহাটি ও চাঁপদানির (Champdani) পলতা ফেরি সার্ভিস (Ferry Services) দীর্ঘ কয়েক বছর ধরেই বন্ধ হয়ে রয়েছে। যার ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে কলকারখানার শ্রমিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ব্যবসায়ীদের। তবে চাঁপদানি ও চন্দননগর গৌড়হাটি এলাকার বাসিন্দা সহ হুগলির জেলার বাসিন্দাদের জন্য এবার আনন্দের খবর শোনালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Transport Minister Snehasis Chakraborty)। তিনি জানান, আগামী ডিসেম্বরের (December) মধ্যে হুগলির দুটি গঙ্গার ঘাট যাত্রীদের পারাপারের জন্য খুলে দেওয়া হবে।

আর এই সুখবর ছড়িয়ে পড়তেই চাঁপদানি ও চন্দননগর গৌড়হাটি এলাকার বাসিন্দাদের মধ্যে খুশির হাওয়া। চন্দননগর গৌড়হাটি এলাকার বাসিন্দা সন্তোষ সাহা ও চাঁপদানির পলতা ঘাট এলাকার বাসিন্দা তথা প্রাক্তন কাউন্সিলর জিতেন্দ্র সিং জানান, গত কয়েক বছর ধরেই হুগলির চাঁপদানির পলতা ঘাট ও গৌড়হাটি গঙ্গার ঘাট সংস্কার হলেও কোনও এক অজানা কারণে চালু করা সম্ভব হয় নি। তবে আগামী মাসেই চালু হতে চলেছে ফেরি সার্ভিস।

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...