Saturday, May 9, 2026

ভারতীয় দলের হার নিয়ে মুখ খুললেন গাভাস্কর

Date:

Share post:

গতকাল টি-২০ বিশ্বকাপে ইংল‍্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হারে ভারতীয় দল। ইংরেজদের বিরুদ্ধে ১০ উইকেটে হারে রোহিত শর্মারা। আর এরপরই একাধিক প্রশ্ন উঠছে হার নিয়ে। আর এবার টিম ইন্ডিয়ার হার নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। তিনি বলেন, বর্তমান ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটারের অবসর নেওয়া উচিত। তিনি দলের সমস্যা এবং তাঁর সমাধান দুই বিষয় নিয়েই কথা বলেন।

এক অনুষ্ঠানে সুনীল গাভাস্কর বলেন, “ভারতীয় দলে এখন বেশকিছু ৩০ বছর উর্দ্ধ বয়সী ক্রিকেটার রয়েছেন, তাঁরা টি-২০ দলের জন্য নিজেদের অবস্থান নিয়ে ভাববেন। কিছু ক্রিকেটার অবসর নিতে পারেন।”

এখানেই না থেমে ভারতীয় দলের অধিনায়কত্ব নিয়ে মুখ খোলেন গাভাস্কর। তিনি বলেন,”ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথমবার অধিনায়কত্ব করেই হার্দিক পান্ডিয়া বিজয়ী হয়েছে। ভারতীয় দলের উচিত পরবর্তী অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে করা। হার্দিক অবশ্যই ভবিষ্যতে দলের দায়িত্ব নেবেন।”

আরও পড়ুন:সেমিফাইনালের হারের পর হতাশ কোহলি, সোশ্যাল মিডিয়ায় বিরাট বার্তা

 

Related articles

পালাবদলের পরেই ‘গণশক্তি’-র পাতাজোড়া রাজ্যের বিজেপি সরকারের বিজ্ঞাপন!

রাজ্যে পালাবদল ঘটতেই সিপিআইএমের (CPIM) দৈনিক মুখপত্র ‘গণশক্তি’-র (Ganashakti) পাতাজোড়া রাজ্য সরকারের বিজ্ঞাপন। বাংলায় বিজেপি সরকার আসতেই শিকে...

সেলফির নামে রোহিতের কোটি টাকার ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা! ক্ষুব্ধ হিটম্যান

অনুরাগীর নিজস্বী তোলার আবদার মেটাতে গিয়ে বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছিল প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)।...

ডোপিং বিতর্কে নোটিশ যশস্বী-শেফালিকে!

আইপিএল চলাকালীন বিতর্কে জড়িয়ে পড়লেন রাজস্থান রয়্যালস দলের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ডোপ টেস্ট সংক্রান্ত নিয়ম...

শপথেই সোশ্যালে পালাবদল: সবুজ থেকে গেরুয়ায় ‘পথে’ বদল রাজ্য পুলিশের

রাজনীতির মিডিয়া নির্ভরশীলতা রাজনীতির পট পরিবর্তনের সঙ্গেই পরিবর্তনশীল। তাই বাংলায় নতুন সরকারের পালাবদলের দিন থেকে প্রশাসনিক স্তরেও সোশ্যাল...