Saturday, May 16, 2026

গ্রেফতারি পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ জন বার্লার, ব্যক্তিগত বন্ডে জামিন

Date:

Share post:

২০১৯-এ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে জন বার্লার বিরুদ্ধে ১৫ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করে তুফানগঞ্জ আদালত। ওই বছর ৪ এপ্রিল লোকসভা নির্বাচনে (Loksabha Election) বিধি ভেঙে বিডিও অফিস চত্বরে বাইক ও গাড়ি নিয়ে র্যাঙলি করেন আলিপুরদুয়ার (Alipurduar) লোকসভা কেন্দ্রের সেইসময়ের বিজেপি প্রার্থী জন বার্লা ও তাঁর সমর্থকরা। অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে ওই র্যা লির কোনও অনুমতি ছিল না। নির্বাচন কমিশনের (Election Commission) পক্ষ থেকে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই মামলায় জন-সহ চারজনের নাম ছিল। বাকিরা আগেই মুক্তি পেয়েছেন। ১৫ নভেম্বর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়। কিন্তু তারপরেও জন বার্লা বা তাঁর আইনজীবী হাজিরা না দেওয়ায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এদিন, তুফানগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন জন বার্লা।

 

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...