Thursday, May 14, 2026

ভোররাতে ফের ভূমিকম্প! কাঁপল মেঘালয়, কম্পনের মাত্রা ৩.৪

Date:

Share post:

উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আন্দামানের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়। বৃহস্পতিবার ভোরবেলা মেঘালয়ের টুর অঞ্চলে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে,কম্পনের উতসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। যদিও এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি। তবে এর ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন:ভূমিকম্পে কেঁপে উঠল সলোমন দ্বীপপুঞ্জ! কম্পনের মাত্রা ৭.০

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার গভীর রাতে, প্রায় ৩টে ৪৬ মিনিট নাগাদ মেঘালয়ে ভূমিকম্প হয়। টুরা থেকে ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে পার্বত্য এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪।তবে এখনও অবধি এই ভূমিকম্পের পর কোনও আফটার শক অনুভূত হয়নি।

চলতি মাসের শুরু থেকেই একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে একাধিক এলাকা। গত ৮ নভেম্বর প্রথম ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬.৩। পরে জানা যায়, নেপালে পরপর ভূমিকম্প ও আফটার শকের কারণেই দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। এরপরে ফের ভূমিকম্প হয় দিল্লিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। এরপর একে একে পাঞ্জাব, অরুণাচল প্রদেশ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ভূমিকম্প হয়।

তবে একমাসেই পরপর দেশের একাধিক এলাকায় ভূমিকম্প হওয়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি গোটা বিষয়টি খতিয়ে দেখছে। আন্দামান ও পাঞ্জাব বাদে মূলত হিমালয়ের পার্বত্য এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাতেই বারবার ভূমিকম্প হচ্ছে।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...