Monday, May 4, 2026

কড়া কোভিড নীতির প্রতিবাদে ফের গর্জে উঠল চিন! রবিবারও পথে বিক্ষোভকারীরা

Date:

Share post:

কঠোর কোভিড নীতির বিরুদ্ধে চিনে ক্রমেই ছড়িয়ে পড়ছে ক্ষোভের আঁচ। দিনের পর দিন ঘরবন্দি হয়ে থাকার সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয়ে রবিবারও রাজধানী শহর বেজিং এবং সাংহাইয়ের পথে নেমে বিক্ষোভ দেখালেন বহু মানুষ। বিক্ষোভ দেখালেন শিঙ্গুয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। স্লোগান তুললেন, ‘‘লকডাউন চাই না, মুক্তি চাই।’’

আরও পড়ুন:জিনপিং প্রশাসনের কঠোর নীতি ! গৃহবন্দি অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত ১০, ক্ষোভে ফুঁসছে চিন

এখনও করোনামুক্ত নয় চিন। সম্প্রতি বেড়েই চলেছে সংক্রমণ। যার জেরে ফের লকডাউন হওয়ার জোগাড়। বেজিংয়ে ইতিমধ্যেই শপিং মল, পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে বলা হচ্ছে, যতটা সম্ভব বাড়িতে থাকতে। সাধারণ মানুষের অভিযোগ, প্রতিশ্রুতি সত্ত্বেও সরকার এখনও করোনা-শূন্য নীতি থেকে সরে আসেনি। অর্থাৎ, দেশে করোনা সংক্রমণ শূন্য না হওয়ার পর্যন্ত কড়াকড়ি বন্ধ থাকবে। যার প্রভাব পড়বে সাধারণ মানুষের রোজগারে, ব্যবসা-বাণিজ্যে।

কড়া কোভিড নীতির জেরে জিনঝিয়াং প্রদেশে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় গৃহবন্দি দশ জনের মৃত্যু হয়। এই ঘটনার প্রেক্ষাপটে মানুষের জ্ক্ষোভ আরও জোরাল হয়। আবাসনের বাসিন্দাদের একাংশের অভিযোগ, বাড়িতে ‘তালাবন্দি’ থাকার জন্যই অনেক বাসিন্দা আবাসন ছেড়ে বেরোতে পারেননি। আগুন লেগে যাওয়ার পরেও অনেকে ঘরের মধ্যেই আটকে পড়েন বলে দাবি বাসিন্দাদের একাংশের। যদিও স্থানীয় প্রশাসনের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এই ঘটনার খবর চাউড় হতেই জিনপিং প্রশাসনের উপর ক্ষোভ আরও ঝাঁঝালো হয়। কোভিড-নীতি শিথিল করার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে জনতা।সাংহাইয়ের মোমবাতি মিছিল করে বিক্ষোভ দেখান হয়। চিন সরকার এবং প্রেসিডেন্ট জিনপিংয়ের বিরুদ্ধে স্লোগান তোলা হয়। সেই বিক্ষোভই এ বার চিনের গুরুত্বপূর্ণ শহরগুলিতেও ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে।

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে