Wednesday, May 6, 2026

কলা উৎসব-২০২২ নিয়ে পড়ুয়াদের উৎসাহ তুঙ্গে

Date:

Share post:

কলা উৎসব-২০২২ এ সঙ্গীত, নৃত্য, অঙ্কন/ চিত্রাঙ্কন বিভাগ ও বিষয়ে নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। প্রথমে জেলা স্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্তর পেরিয়ে রাজ্য স্তর প্রতিযোগিতা বুধবার সল্টলেকের ইজেডসিসিতে শুরু হল। ৩০ নভেম্বর শুরু হওয়া এই উৎসব চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত রাজ্য বিদ্যালয় শিক্ষা বিভাগ পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে এই উৎসবের আয়োজন করেছে।রাজ্যের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এতে অংশ নেয়।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ছাত্রছাত্রীদের শিল্পকলার বিকাশে এই উৎসবের জুড়ি মেলা ভার।শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে শিল্পকলাতেও প্রতিভার বিকাশ ঘটাতে পারে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় সরকার এই উৎসবের আয়োজন করেছে। অভিনেতা দেবশঙ্কর হালদার বক্রব্য রাখতে গিয়ে কিছুটা নস্টালজিক হয়ে পড়েন। বলেন, পড়ুয়াদের কাছে এটা একটা বড় পাওনা। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক শুভ্র দাশগুপ্ত অংশগ্রহণকারী পড়ুয়াদের শুভেচ্ছা জানান। পড়ুয়া ও বিশিষ্টদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান ছিল জমজমাট।

 

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...