Wednesday, May 6, 2026

‘হেক্সা’ জয় হল না, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে আবেগঘন বার্তা নেইমারের

Date:

Share post:

এইবারের মতন বিশ্বকাপের অভিযান শেষ করেছে ব্রাজিল। ষষ্ঠ কাপ জয় হল না ২০২২ কাতার বিশ্বকাপে। সতীর্থরা দেশে ফিরে গিয়েছেন। কিন্তু সেই চার্ডার্ড বিমানে ওঠেননি নেইমার দ্য সিলভা! মন ভাল নেই ব্রাজিলীয় তারকার। বিশ্বকাপ জেতার স্বপ্ন ভেঙে যাওয়ায় মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছেন। ক্রোয়েশিয়ার কাছে হারেই পরেই নেইমার জানিয়েছিলেন, ব্রাজিলের জার্সিতে আর খেলবেন কিনা, ভেবে দেখবেন। শনিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ার ফের একটি দীর্ঘ পোস্ট করেন সেলেকাও তারকা। যার ছত্রে ছত্রে স্বপ্নভঙ্গের যন্ত্রণা!

নিজের সোশ্যাল মিডিয়ায় নেইমার লিখেছেন, ‘‘মানসিকভাবে আমি পুরোপুরি বিধ্বস্ত। এভাবে বিদায় নেওয়া মেনে নিতে পারছি না। ম্যাচটা শেষ হওয়ার পর প্রায় মিনিট দশেক চুপচাপ বসেছিলাম। তারপর এমন কাঁদতে শুরু করি, যা থামছিল না। এই হার অনেকদিন আমাকে যন্ত্রণা দেবে। তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। সতীর্থদের জন্য গর্বিত। আমাদের দায়বদ্ধতায় কোনও খামতি ছিল না।’’

তিনি আরও লিখেছেন, ‘‘আমাদের দলটা বিশ্বকাপ জেতার যোগ্য ছিল। কিন্তু ঈশ্বর সম্ভবত সেটা চাননি। কাপ জেতার জন্য আমরা কতটা কঠোর পরিশ্রম করেছি, সেটা বলে বোঝানো সম্ভব নয়।’’

দেশবাসীর উদ্দেশে নেইমারের বার্তা, ‘‘জাতীয় দলকে সমর্থন করার জন্য ধন্যবাদ। দুর্ভাগ্যবশত ট্রফি জিততে পারিনি। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।”

আরও পড়ুন:বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই রোনাল্ডোর উদ্দেশে আবেগঘন বার্তা বিরাটের

 

Related articles

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...