Monday, April 27, 2026

সমকামী বিলে সই বাইডেনের, সমানাধিকারের পথে আমেরিকা

Date:

Share post:

সমকামী বিবাহকে (Same Sex Marriage) মান্যতা দিয়ে সেনেটে বিল (Bill) পাস হয়েছিল কিছুদিন আগে। এরপর নিয়ম মেনে মঙ্গলবার (Tuesday) হোয়াইট হাউসে (White House) বিলে সই করেন আমেরিকার (America) প্রেসিডেন্ট (President) জো বাইডেন (Joe Biden)। সমকামী বিবাহ পরিণত হল আইনে। সমানাধিকারের পথে পা বাড়ালো আমেরিকা। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন, বিপুল সংখ্যক অতিথি।

২০১৫ সালে মার্কিন সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়ে দেয় সমকামী বিবাহ অপরাধ নয়। কিন্তু এই বিবাহের কোনো আইনি মান্যতা ছিল না। বিল পাস করানোর জন্য যথেষ্ট বিরোধিতার মুখে পড়তে হয় বাইডেনের দলকে। সেনেটে সংখ্যাগরিষ্ঠতা ছিল না ডেমোক্র্যাটদের (Democrat)। কিন্তু শেষ পর্যন্ত গোড়া রিপাবলিকানদের (Republican) একাংশ মত পরিবর্তন করে সম্মতি জানায়। ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দলের ১০ জন মন্ত্রীর সমর্থনে উচ্চকক্ষে পাস হয় বিলটি। নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের আধিপত্য থাকায় সমস্যা হয়নি বিল পাস করাতে।

মঙ্গলবার আইন প্রণয়নের পর সংবাদ মাধ্যমকে বাইডেন বলেন, সমানাধিকারের পথে একধাপ এগোলো আমেরিকা। সীমিত কিছু মানুষের জন্য নয়, সকলের জন্য স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করবে এই আইন। বাইডেন বলেন, “সামাজিক সাম্য প্রতিষ্ঠার দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আমেরিকা। সকলের জন্য ন্যায়বিচার সুনিশ্চিত করবে এই আইন।”

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...