Wednesday, May 13, 2026

ধানবাদের বেসরকারি হাসপাতালে ভয়াব*হ আগু*ন! মৃ*ত ২ বাঙালি চিকিৎসক সহ মোট ৫

Date:

Share post:

মধ্যরাতে বেসরকারি হাসপাতালে (Private Hospital) ভয়াবহ আগুন। দুর্ঘটনার জেরে মৃত্যু হল কমপক্ষে পাঁচ জনের। মৃতদের মধ্যে দু’জন বাঙালি চিকিৎসক (Doctor) বলে খবর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদের (Dhanbad) ব্যাঙ্ক মোড় এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন হাসপাতাসলের মালিক তথা চিকিৎসক বিকাশ হাজরা, তাঁর স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং পরিচারিকা তারা দেবী। এছাড়া সোহান খানারি নামে আরও এক জনের দেহ চিহ্নিত হয়েছে। সব মিলিয়ে চিকিৎসক দম্পতি-সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় একটি পোষ্য কুকুরও পুড়ে মারা গিয়েছে বলে খবর।

পাশাপাশি আগুন লাগার ঘটনায় কয়েক জন আহতও হয়েছেন বলে খবর। পুলিশের প্রাথমিক অনুমান, অগ্নিকাণ্ডের পর শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে হঠাৎই ওই হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়খণ্ড পুলিশ এবং দমকল বাহিনী। এরপর বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন।

দমকলের প্রাথমিক অনুমান, স্টোর রুমে লাগা আগুন ছড়িয়ে পড়ায় এই কাণ্ড। শ্বাসকষ্টজনিত কারণে এই মৃত্যু বলে মনে করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে দুর্ঘটনায় চার জনের দেহ চিহ্নিত করা গেলেও বাকি এক জনের পরিচয় এখনও জানা যায়নি।

 

 

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...