Monday, March 2, 2026

আহমেদাবাদ টেস্টে বিত*র্ক, শামিকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান দর্শকদের

Date:

Share post:

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্ট। আর টেস্ট ঘিরে শুরু হল নতুন বিতর্ক। ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে দেখে গ‍্যালারি থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুললেন কয়েকজন দর্শক। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিও’র সত‍্যতা যাছাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

তৃতীয় ম্যাচে বিশ্রামের পর আহমেদাবাদ টেস্টে দলে ফিরেছেন মহম্মদ শামি। সিরাজের জায়গায় দলে এসেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে তিনি নিয়েছেন দুটি উইকেট। তবে ম্যাচ শুরু আগেই শামির সঙ্গে ঘটে কিছুটা অনভিপ্রেত ঘটনা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার আহমেদাবাদ টেস্টের প্রথম দিন। ফিল্ডিং করতে নামার আগে বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সে সময় গ্যালারি থেকে কয়েকজন দর্শককে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শোনা যায়। সূর্যকুমার যাদব গ্যালারির দিকে তাকিয়ে হাতজোড় করেন। এরপর মহম্মদ শামিকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়। গ্যালারিতে উপস্থিত দর্শকের একাংশ বলেন, ‘শামি… জয় শ্রীরাম’। যদিও শামি পুরো বিষয়টা এড়িয়ে যান। যখন তাঁকে কেন্দ্র করে এই স্লোগান দেওয়া হয়, তখন শামি অন্যদিকে মুখ ফিরিয়ে নেন। ভারতের বাকি ক্রিকেটাররা গ্যালারির দিকে ফিরেও তাকাননি সে সময়। দর্শকদের একাংশের এই ব‍্যবহারে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। ক্ষুব্ধ নেটিজেনরা।

এই প্রথম নয় এর আগেও বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল শামিকে। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে ভাল বল করতে পারেননি শামি। তখনও ক্রিকেটপ্রেমীদের একাংশ হারের জন্য দায়ী করেছিলেন বাংলার জোরে বোলারকে। দলগত ব্যর্থতার দায় চাপানো হয়েছিল তাঁর উপর।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় দিনে খেলতে নতুন মাইলফলক স্পর্শ রোহিতের

 

spot_img

Related articles

ইরানের বিরুদ্ধে ইউরোপের বড় শক্তিগুলি: ‘দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপের ফল!

মারা গিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনেই। রবিবার রাতেও মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠেছে তেহরান। পাল্টা পশ্চিম এশিয়ার একাধিক...

আজ নজরুল মঞ্চে অভিষেক: ‘তফশিলির সংলাপ’ সমাবেশে দলীয় নেতৃত্বদের নির্দেশের অপেক্ষা

রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় প্রান্তিক মানুষদের বিপদের মুখে ফেলে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার ও নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে...

আজ নেতাজি ইন্ডোরে দোল ও হোলি উৎসব: যোগ দেবেন মুখ্যমন্ত্রী

গোটা রাজ্যে রঙের উৎসব উপলক্ষ্যে সাজ সাজ রব। একদিকে যেমন বাঙালির দোলযাত্রা, তেমনই হিন্দিভাষীদের হোলি ঘিরে উন্মাদনা তুঙ্গে।...

বিধায়ক-সাংসদ থেকে বিডিও! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ জনপ্রতিনিধিরাও 

ভোটার তালিকা সংশোধনের কামড় এ বার খোদ জনপ্রতিনিধিদেরও গায়ে। খসড়া তালিকায় নাম বাদ পড়ার পর রাজ্যে প্রকাশিত চূড়ান্ত...