Thursday, May 14, 2026

ইতিহাস গড়লেন চিরাগ-সাত্ত্বিক, সুইস ওপেন ডাবলসে খেতাব জয় ভারতীয় জুটির

Date:

Share post:

রবিবার সুইস ওপেনে ইতিহাস গড়লেন চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি। সুইস ওপেন ২০২৩ ডাবলসে প্রথম খেতাব জয় করল ভারতীয় জুটি। রবিবার সুইস ওপেনে সুপার ৩০০ টুর্নামেন্টে পুরুষদের ডাবলস ইভেন্ট জিতল ভারতের চিরাগ ও সাত্ত্বিকসাইরাজ। বাসেলে হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে ভারতীয় এই জুটি হারায় বিশ্বের ২১ নম্বর র‍্যাঙ্ক জুটি চীনের রেন জিয়াং উ এবং তাং কিয়াংকে। ম‍্যাচের ফলাফল ২১-১৯, ২৪-২২।

একেবারে স্ট্রেট সেটে চীনা জুটিকে হারায় চিরাগ-সাত্ত্বিক। ৫৪ মিনিটের লড়াইয়ে ২১-১৯, ২৪-২২ ফলে জয়লাভ করে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই এই ভারতীয় জুটি। এই জয়ের সঙ্গে মরশুমের প্রথম খেতাব জিতলেন চিরাগ-সাত্ত্বিক। পাশাপাশি সুইস ওপেনের ৬৩ বছরের ইতিহাসে প্রথমবার কোনও ভারতীয় জুটি এই খেতাব জিতল।

এর আগে চিরাগ ও সাত্ত্বিকসাইরাজের শেষ খেতাব জয় এসেছিল গত বছরের অক্টোবর মাসে, যেখানে তারা ফ্রেঞ্চ ওপেন সুপার ৭৫০ জেতেন। তবে চলতি বছরের শুরুটা সেভাবে ভালো হয়নি এই ভারতীয় জুটির। গত মার্চ মাসে অল ইংল্যান্ড ওপেনের শুরুতেই বিদায় নিতে হয়েছিল তাদের।

আরও পড়ুন:মেসিকে অনন্য সম্মান আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...