Tuesday, February 24, 2026

ভদ্রেশ্বরে পারিবারিক ঝ.গড়ায় স্ত্রীকে কো.প, পলাতক ম.দ্যপ স্বামী

Date:

Share post:

পারিবারিক ঝগড়ার জেরে স্ত্রীকে কোপ স্বামীর। ঘটনায় হুগলির ভদ্রেশ্বর। অভিযোগ, বুধবার সকাল ১০ টা নাগাদ জুটমিল (Jute Mill) শ্রমিক কৈলাস নায়েক (Kailash Nayek) মদ্যপান করে কাঠারি দিয়ে স্ত্রীকে কোপান। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এলাকা থেকে চম্পট দিয়েছেন অভিযুক্ত কৈলাস।

ভদ্রেশ্বর কলিঙ্গ নগরে থাকেন জুটমিল শ্রমিক কৈলাস নায়েক ও তাঁর স্ত্রী সবিতা। মাঝে মাঝেই দুজনের মধ্যে ঝামেলা এমনকী হাতাহাতি হত বলে অভিযোগ। এদিন, সকালে মত্ত হয়ে বাড়ি ফিরেই স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় কৈলাসের। তখনই দা গিয়ে স্ত্রীকে কোপান তিনি। ঘটনার সময় বাড়িতে তাঁদের দুই কন্যার কেউ ছিলেন না। খবর পেয়ে ঘটনাস্থলে যান ভদ্রেশ্বর থানার আইসি ও অন্যান্য পুলিশকর্মীরা। কিন্তু চম্পট দেন অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

spot_img

Related articles

আজ থেকে একাদশ- দ্বাদশের চাকরির সুপারিশপত্র দেওয়া শুরু

মেধাতালিকা প্রকাশের একমাসের মাথায় হাতে হাতে এবার শিক্ষক নিয়োগের (Teachers recruitment) সুপারিশপত্র পেতে চলেছেন এসএসসির (School Service Commission)...

হুমকি মেলে কলকাতা নগর দায়রা-সহ রাজ্যের একাধিক জেলা আদালতে বোমাতঙ্ক

কলকাতাসহ (Kolkata) রাজ্যের একাধিক জেলার আদালতে বোমাতঙ্ক! মঙ্গলবার সকাল থেকেই কলকাতা, বহরমপুর ও আসানসোলের একাধিক আদালতে দফায় দফায়...

অবসর ভেঙে ফিরছেন কোর্টে? বড় আপডেট দিলেন সেরেনার কোচ

অবসর ভেঙে আবারও টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস (Serena Williams)?। দীর্ঘ বিরতির পর আবার প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে পারেন...

প্রেমিকার ফাঁদে পা দিয়েই মৃত্যু মাদক সম্রাটের! অগ্নিগর্ভ মেক্সিকোয় মৃত্যু ৩৭ জনের

মেক্সিকোর(Mexico) মাদক সম্রাটের(drug lord) মৃত্যুর পর পথে নেমে হিংস্র প্রতিবাদের সামিল হয়েছেন মাদক পাচারকারীরা। ইতিমধ্যে মেক্সিকোর(Mexico) বিশেষ বাহিনির...